• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১২৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় বাসায় চুরি করতে গিয়ে এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। সোমবার (১৪ জুলাই) দিবাগত গভীর রাতে চকরিয়া পৌরসভাধীন এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বামী ট্যুরিস্ট পুলিশে কর্মরত। সেই রাতে কর্মস্থলে ছিলেন তিনি।

ভুক্তভোগীর বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাত দুর্বৃত্ত রান্নাঘরের জানালা দিয়ে বাসায় ঢোকে। তার হাতে ছিল ধারালো দা ও টর্চলাইট। সে ওই নারীকে ভয় দেখিয়ে তার মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে এবং রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ঘরে থাকা ছোট দুই শিশুর কান্না শুনে পার্শ্ববর্তী বাসার ভাড়াটিয়ারা ছুটে আসেন। পরে পুলিশ সদস্য স্বামী রাতেই থানায় গিয়ে বিষয়টি জানান। পরদিন সকালে নারী নির্যাতন, ধর্ষণ, চুরি ও ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করা হয়।

ওসি বলেছেন, “ঘটনার পরপরই অভিযান শুরু হয়েছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে আমরা কাজ করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন