• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ‘ডাকাত’ নিহত

চকরিয়া প্রতিনিধি: / ১২৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে মোহাম্মদ মুন্না নামে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশের দাবি, বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে বরইতলী ইউনিয়নের হারবাং ছড়াখালের ব্রিজ পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত মুন্না আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। গোলাগুলিতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

নিহত মুন্না চকরিয়া থানার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরবানিয়াঘোনার বাসিন্দা।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই রাজীব কুমার, এএসআই মহসিন শেখ, কনস্টেবল তরিকুল ইসলাম, সুজন মিয়া ও মহসিন মিয়া।

বৃহস্পতিবার বিকালে চকরিয়া থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাকিল আহমদ। এ সময় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিব-উর-রাজা উপস্থিত ছিলেন।

শাকিল আহমেদ বলেন, হারবাং ছড়াখালের ব্রিজ পয়েন্ট এলাকায় নিয়মিত টহলের সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থেও পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মুন্নাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, কয়েকটি দা-কিরিচ, একটি মুখোশ ও একটি বাইক উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন