• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় ট্রাকের চাপায় টেক্সির ১ যাত্রী নিহত :আহত ৩

চকরিয়া প্রতিনিধি: / ১১৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

কক্সবাজারের চকরিয়া উপজেলার অভ্যন্তরীণ সড়কে ট্রাকের (ডাম্পার) চাপায় সিএনজি চালিত অটোরিকশার (টেক্সি) ১ যাত্রী নিহত ও আরও ৩ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার ও গাড়ীটি জব্দ করেছে পুলিশ।

বুধবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে চিরিঙ্গা-মানিকপুর সড়কের নাককাটা ঝিরি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম (৫২) সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের গুরা মিয়ার ছেলে। আহত তিনজনও একই এলাকার বাসিন্দা।

তারা হলেন নিহত আবুল হাশেমের স্ত্রী ছৈয়দা খাতুন (৪৫), অমল বড়ুয়া (৫০) ও কাজল বড়ুয়া (৩৮)। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মধ্যে অমল বড়ুয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব চন্দ্র সরকার জানান, দুর্ঘটনায় সংশ্লিষ্ট ট্রাক চালক মোহাম্মদ পারভেজকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। পারভেজ পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় মসজিদ পাড়ার আজিজুর রহমানের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ট্রাকটি (ডাম্পার) জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন