• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি: / ২০৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় স্কুল মাঠে ফুটবল খেলা শেষে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে সাফওয়ানুল ইসলাম (১০) নামে হাফেজ খানার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে চকরিয়া পৌরসভার চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয় পুকুরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু সাফওয়ান উপজেলার সাহারবিল ইউনিয়নের শিক্ষক দম্পতি মাস্টার সরওয়ার আলম ও সালেহা বেগমের ছেলে। জানা যায়, সকালে শিক্ষক মা-বাবা ঘরে না থাকার সুযোগে বন্ধুদের নিয়ে স্থানীয় স্কুল মাঠে ফুটবল খেলতে যায় সাফওয়ান। পরে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ওই শিশু। পরে অন্য শিশুরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। শিশু সাফওয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন