• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় গোসলে নেমে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৭৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের চকরিয়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে তাবিদুল হোসেন নাসিম (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় সাহারবিল কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।

তাবিদুল সাহারবিল ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মাওলানা তাছুদ্দুক হোসাইনের ছেলে এবং চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ হেফজখানা মাদ্রাসার ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে বাড়ির কাছে মসজিদের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় তাবিদুল। জোহরের নামাজের জন্য মুসল্লিরা অজু করতে পুকুরে গেলে তাবিদুলের লাশ ভাসতে দেখে। পরে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন