• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় কার্টনের ভেতর নবজাতকের লাশ

চকরিয়া প্রতিনিধি: / ১৭৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় কার্টনের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নবজাতকের বয়স এক দিন বলে ধারণা করছে পুলিশ।

জানা যায়, সোমবার বেলা পৌরশহরের শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকায় ময়লার স্তূপে বিস্কুটের কার্টন দেখা যায়। এরপর কার্টনটি খুলে এক নবজাতকের লাশ পাওয়া যায়। বিষয়টি পুলিশ জানার পর লাশটি উদ্ধার করে থানা নিয়ে যায়।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, স্থানীয়দের মাধ্যমে কার্টনের ভেতর নবজাতক থাকার খবরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট করার নমুনা সংগ্রহ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরে সেবা সংস্থা আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন