• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় ইয়াবা ও বিদেশী সিগারেটসহ গ্রেপ্তার- ৩

চকরিয়া প্রতিনিধি: / ১৬৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক অভিযানে ৩১৮০ পিস ইয়াবা ও ৪৭০প্যাকেট বিদেশী সিগারেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ( ১৭ জুন) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের বন বিভাগের চেকপোস্ট এলাকায় এ অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ার জয়নাল আবেদীনের স্ত্রী আম্বিয়া খাতুন (৩০), একই এলাকার দক্ষিণ মুহুরীপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে মো. মুনাইম (৫৫) ও চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কুলাগাও গ্রামের জহুর আহমদের ছেলে ইকবাল হোসেন (৩২)।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে আম্বিয়া খাতুনকে ২হাজার ২০০পিস ইয়াবা, মো. মুনাইমকে ৯৮০পিস ইয়াবা ও ইকবাল হোসেনকে ৪৭০প্যাকেট বিদেশী সিগারেটসহ আটক করা হয়। তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন