• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি: / ১২৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ একটি ডাকাত দলের ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার রাতে চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে র‌্যাব এই অভিযান চালায়। সোমবার (৩১ জুলাই) দুপুরে কক্সবাজারে র‌্যাব- ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব- ১৫ এর সহকারী পরিচালক ও জ্যৈষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জামিলুল হক। গ্রেপ্তার ডাকাতচক্রের সদস্যরা হলেন- ডাকাত দলের নেতা মো. তৈয়ব, হাবিবুর রহমান, মিজানুর রহমান ও মোশারফ হোসেন।

র‌্যাব কর্মকর্তা জামিলুল হক জানান, ২৯ জুলাই রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী-লামা-আলীকদম সড়কে বেতার শিল্পী জাফর আলমকে তার মোটরসাইকেল গতিরোধ করে ডাকাতি করে একদল ডাকাত। ওইদিন রাতে ডাকাতদল আরও কয়েকটি মোটরসাইকেল আরোহীকে সড়কে গতিরোধ করে ডাকাতি করে এবং তাদের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বেতার শিল্পী জাফর চকরিয়া থানায় অভিযোগ করেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে র‌্যাব ওই এলাকায় তদন্ত শুরু করে।

সংবাদ সম্মেলনে র‌্যাবের এ কর্মকর্তা জানান, রবিবার রাতে র‌্যাব কক্সবাজার ব্যাটালিয়নের একটি দল ফাসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূলহোতা মো. তৈয়বকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় উদ্ধার করা হয়েছে চারটি এলজি, দুটি রাম দা, সাতটি মোবাইল, এবং তিনটি মোটরসাইকেল। জামিলুল আরও জানান, সংঘবদ্ধ একটি ডাকাত দল রয়েছে যারা ফাসিয়াখালী-লামা ও আলীকদম সড়ক এবং চকরিয়া বিশাল চিংড়ি ঘের এলাকায় ডাকাতি করে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে চকরিয়া থানায় মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন