• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় অপহৃত তিন কিশোরী উদ্ধার : গ্রেপ্তার ৩

চকরিয়া প্রতিনিধি: / ১৫৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় পৃথক সময়ে অপহৃত তিন কিশোরীকে পৃথক স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া অপহরণে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) চকরিয়া থানা পুলিশের পৃথক তিনটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রামের বাঁশাখালী উপজেলার পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ড এলাকার মো. ইউনুছের ছেলে ফরহাদুল ইসলাম, চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর ৭ নম্বর ওয়ার্ডের মো. শহীদ উল্লাহর ছেলে মো. সম্রাট ও কাকারা ইউনিয়নের মাইজ কাকারা ৫ নম্বর ওয়ার্ডের মো. ইছহাকের ছেলে শফিকুল ইসলাম।

এসব তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। তিনি জানান, গত ৬ আগস্ট রাত ৯টার দিকে কাকারা ইউনিয়নের বাড়ি থেকে অপহৃত হয় হোসেন ফেরদৌসি তানিয়া। এ ঘটনায় তার মা বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলার ১ নম্বর আসামি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. ইছহাকের ছেলে শফিকুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

অপরদিকে গত ১২ আগস্ট সকালে চকরিয়া পৌরসভার হিন্দুপাড়া এলাকা থেকে অপহৃত হয় রিফাত জান্নাত সামিয়া। এ ঘটনায় তার মা রোহানা আক্তার বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি ফরহাদুল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজতে থাকা ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

একইভাবে ৩১ আগস্ট সকাল ৯টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর এলাকার বসতবাড়ি থেকে মো. সম্রাটের নেতৃত্বে ইদফা মনি নামে এক কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ওই মামলার আসামি সম্রাটকে পেকুয়া থেকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

চকরিয়া থানার ওসি আরও বলেন, তিন অপহরণের ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। ওই মামলায় তিন আসামি গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন