• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ঘর থেকে বের হওয়ার সময় আসেনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিজস্ব প্রতিদেক / ৬২৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের গতি ধীর করার সময় আসেনি। এখনই কঠোর পদক্ষেপ থেকে সরে আসা যাবে না। এতে হিতে বিপরীত হতে পারে। মঙ্গলবার সংস্থাটির এক মুখপাত্র এ কথা বলেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিনা লুদ্যমেয়ার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো, এখনই কঠোর পদক্ষেপ থেকে সরে আসা যাবে না। এটা অনেকটা সুস্থ হওয়ার আগেই বিছানা ছেড়ে উঠে যাওয়ার মতো। আপনি যদি এ কাজ করেন, তবে আবার অসুস্থ হওয়ার আশঙ্কা থেকে যায়। সে ক্ষেত্রে জটিলতা আরও বাড়তে পারে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, লকডাউন ও কোয়ারেন্টিনের মতো পদক্ষেপের মধ্য দিয়ে মূলত ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য সময় নেওয়া হচ্ছে। এই সময়ে নতুন করোনাভাইরাসকে আক্রমণ করতে হবে এবং একে পুরোপুরি বিলুপ্ত করার চেষ্টা করতে হবে। অন্যথায় করোনাভাইরাসকে ঠেকানোর দ্বিতীয় সুযোগও হাতছাড়া হতে পারে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েছে দেড় লাখের বেশি। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ৬ এপ্রিল সোমবার সন্ধ্যা ছয়টায় বিশ্বজুড়ে আক্রান্তের মোট সংখ্যা ছিল ১২ লাখ ৮৬ হাজার ৪০৯। ১৮৩ দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়েছে।

সূত্র: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন