• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তুলতে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা কক্সবাজারে সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল কক্সবাজারের ফাহিমুর রহমানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে আকুতি জানালেন ছাত্রদল কর্মী নজরুল ইসলাম ইতিহাসের প্রথম ৩ প্যানেল : কক্সবাজারে নির্বাচনে ফিরছে আওয়ামী লীগ জ্বালানি উপদেষ্টার সরিয়ে দেওয়া পিএস এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বিএনপি সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবরে ছাত্রনেতা এনামুল হকের খোলা চিঠি

গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা : সালাহউদ্দিন আহমদ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৮৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘গণতন্ত্রপ্রিয় জনগণের দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়ে পালাতে বাধ্য হয়েছে। দেশে এমন নির্বাচন প্রয়োজন যেখানে মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে এবং বিএনপির নেতৃত্বে একটি শক্তিশালী, সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে’

রবিবার, ৭ ডিসেম্বর দুপুরে চকরিয়া উপজেলার হারবাং বাজারে নির্বাচনী গণসংযোগের ষষ্ঠ দিনের পথসভায় তিনি এসব কথা বলেন।

কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করাকে অগ্রাধিকার দেয়া হবে। বিএনপি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম উন্নয়ন প্রকল্প হবে এ মহাসড়কটিকে ছয় লেনে উন্নীত করার।’

তিনি বলেন, ‘কক্সবাজারে দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ বিএনপির আমলেই শুরু হয়েছিল এবং আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বন্দরটি সম্পূর্ণভাবে চালু হবে। তখন ছয় লেন মহাসড়ক নির্মাণ অপরিহার্য হয়ে উঠবে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘নির্বাচন কমিশন শিগগির জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে এবং তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপির প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণায় নামবেন।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে মানুষ, আর এ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ-ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।

বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘তিনি গণতন্ত্রের জন্য আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।’

সালাহউদ্দিন আহমদ আজ সকালে তার নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নুনাছড়ি, নয়া পাড়া, রাখাইন পাড়া, হারবাং বাজার, কালা সিকদার পাড়া,গুদার পাড়া, সওদাগর পাড়া পাহাড়তলী এলাকায় গণসংযোগ করেন। বিকেলে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন।

কক্সবাজার-১ আসন থেকে টানা তিনবারের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ গত ২ ডিসেম্বর থেকে প্রচারণা শুরু করেন। এরপর থেকে প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে গিয়ে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করছেন। রবিবার রাতে তিনি ঢাকায় ফিরবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন