• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

গঠনমূলক কিছু বলতে না পারলে চুপ থাকুন: ট্রাম্পকে পুলিশ প্রধান

নিজস্ব প্রতিদেক / ৪৮৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

গঠনমূলক কথা বলতে না পারলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখতে বলেছেন টেক্সাস অঙ্গরাজ্যের হৌস্টন কাউন্টির পুলিশের প্রধান আর্ট আচেভেদো। ট্রাম্প বিক্ষোভ দমনে অঙ্গরাজ্যের গভর্নরদের ব্যর্থ বলার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। এদিকে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের ওপর বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে না পারার দায় চাপিয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি গভর্নরদেরকে দুর্বল আখ্যা দিয়ে বলেছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ।

আর্ট আচেভোদো নামের ওই পুলিশ কর্মকর্তা সোমবার বলেন, ‘কাউন্টির পুলিশ প্রধান হিসেবে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলছি, আপনার যদি গঠনমূলক কোনও কিছু বলার না থাকে, তাহলে অন্তত মুখটা বন্ধ রাখুন।’  গত ২৫ মে পুলিশি নির্যাতনের পর মারা যান জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি। ঘাড়ে ও পিঠে ক্রমাগত হাঁটু দিয়ে চাপ দিয়ে রাখার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ওই আফ্রিকান-আমেরিকান।

মিনিয়াপলিসের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডকে মাটিতে ফেলে হাঁটু দিয়ে তার ঘাড় চেপে ধরেন। আট মিনিটের বেশি সময় ধরে এভাবে হাঁটুর চাপে শ্বাসরোধে মৃত্যু হয় ফ্লয়েডের। এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেন ক্রাম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন