• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

খুললো বিশ্বের প্রথম সোনার পাতে মোড়ানো হোটেলের দরজা

নিজস্ব প্রতিদেক / ৬৯৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০
হোটেলের ভেতরটা দেখতে যেমন

ডেস্ক রিপোর্ট:

সোনার পাত দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে পুরো হোটেল। হোটেলের টয়লেট সিট থেকে শুরু করে লবি, ইনফিনিটি পুল, রুম এমনকী বাথরুমের শাওয়ারের মাথাটিও সোনা দিয়েই তৈরি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হোটেলে কোনো অতিথি যদি কফি খেতে চান তবে তাকে কফি পরিবেশন করা হবে সোনার কাপেই।

এমনই সব চমকসহ সবার জন্য নিজের দরজা খুলে দিয়েছে বিশ্বের প্রথম সোনার পাতে মোড়ানো পাঁচতারকা হোটেল ‘ডলস হ্যানয় গোল্ডেন লেক’। খবর দ্য সানের।

শাওয়ারের মাথাটিও সোনায় মোড়ানো।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের বিশ্বের সর্বপ্রথম সোনার প্লেটে নির্মিত হোটেলটি তৈরি করতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। হোটেলের ইন্টিরিয়ার এবং এক্সটিরিয়ার দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে ২৪ ক্যারেটের সোনা।

সোনায় মোড়ানো টয়লেট সিট।

২০০৯ সাল থেকে এই হোটেলের কাজ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে যে, চলতি বছরের শেষ দিকেই পুরোপুরি নির্মিত হয়ে যাবে তাক লাগানো এই হোটেল। ৪০০টি রুম ও ২৫ তলা বিশিষ্ট এ হোটেলটি আমেরিকান সংস্থা উইনধাম হোটেল গ্রুপ পরিচালনা করবে।

সোনায় মোড়ানো বাথটাব।

হোটেলটির ভেতরে এবং বাইরে ৫০০০ বর্গমিটারের সেরামিক টাইলস বসানো রয়েছে। এই ধরনের টাইলস নির্মিত হয় সম্পূর্ণ সোনা দিয়েই।

হোটেলটি দেখতে যেমন।

হোটেলের ঘরগুলো সোনায় মোড়া, বাথরুম থেকে পুল সবই সোনার প্লেটে তৈরি। কাপ থেকে শুরু করে খাবার-দাবারও এই হোটেলে সোনার পাত্রেই পরিবেশন করা হয়। সোনায় তৈরি করা হয়েছে হোটেলের যাবতীয় সব আসবাবপত্রই।

সূত্র: বাংলানিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন