• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ক্যাটরিনা কাইফের গালের মতো মসৃণ সড়কের প্রতিশ্রুতি মন্ত্রীর

নিজস্ব প্রতিদেক / ২৯৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
ক্যাটরিনা কাইফ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের রাজ্য সরকারের এক মন্ত্রী তার নির্বাচনী এলাকার জনগণকে মসৃণ সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে নেট মাধ্যমে ব্যাপক আলোচনা ও হাস্যরস সৃষ্টি করেছেন।

আলোচনা ও হাস্যরসের মূল কারণ- সড়কের মসৃণতার উপমা হিসেবে তিনি উল্লেখ করেছেন ভারতের হাল আমলের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের গালের কথা।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শুক্রবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, রাজস্থান কংগ্রেসের অন্যতম নেতা রাজেন্দ্র সিং গুধা বৃহস্পতিবার রাজ্যের পঞ্চায়েত ও পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন।

মন্ত্রী হওয়ার একদিন পর, বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা রাজস্থানের ঝুনঝুনু জেলার এক গ্রামে সমাবেশ করেন তিনি। সেখানেই তিনি বক্তব্যের ফাঁকে এমন ব্যতিক্রমী উদারণ টানেন।

প্রত্যক্ষদর্শীরা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, সমাবেশে মন্ত্রী প্রথমে বলেছিলেন- ঝুনঝুনু জেলার সব সড়ক হবে হেমা মালিনীর গালের মতো মসৃণ; কিন্তু এ কথা বলার পরই তিনি বুঝতে পারেন- উপমা যথাযথ হলো না, কারণ হেমা মালিনী পুরনো দিনের হিন্দি সিনেমার নায়িকা।

তারপর তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, বর্তমানে সময়ে হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকা কে?

এই প্রশ্নের উত্তরে সমাবেশে উপস্থিতি বেশ কয়েকজন সমস্বরে ক্যাটরিনা কাইফের নাম উল্লেখ করেন।

জনগণের উত্তর পাওয়ার পর মন্ত্রী বলেন, ‘আচ্ছা ঠিক আছে, শুধরে নিচ্ছি…. এই ঝুনঝুনি জেলার সব সড়ক হবে ক্যাটরিনা কাইফের গালের মতো মসৃণ।’

এই বক্তব্যের ভিডিও নেট মাধ্যমে প্রকাশ হওয়ার পর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিপুল সংখ্যক নেটিজেন ইতোমধ্যে জানিয়েছেন, রাজেন্দ্র সিং গুধার বক্তব্যে তারা বিনোদিত হয়েছেন।

অবশ্য রাজেন্দ্র সিং গুধাই যে উপমা হিসেবে নায়িকার উদাহারণ টানা প্রথম রাজনীতিবিদ- এমন নয় । ২০০৫ সালে ভারতের বিহার রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এক জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিহারের সব সড়ক হবে হেমা মালিনীর গালের মতো মসৃণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন