• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কিশোরীকে ১৩২ বার যৌন নিপীড়ন: স্বঘোষিত ধর্মগুরুর কারাদন্ড

নিজস্ব প্রতিদেক / ৩১০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
এক কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন করার দায়ে ডাচ এক ধর্মগুরুর শাস্তি হয়েছে। স্বঘোষিত এই ধর্মগুরুকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে জার্মানির একটি আদালত।

সাজাপ্রাপ্ত ওই ধর্মগুরুর নাম রবার্ট বি। ৫৯ বছর বয়সী এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এক কিশোরীকে আটকে রেখে অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের সীমান্ত সংলগ্ন ক্লেভ শহরের আদালত রবার্ট বিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়।

২০২০ সালে নেদারল্যান্ডস সংলগ্ন আরেক শহর গখে অভিযান চালিয়ে টানা ১৪ বছর যৌন নিপীড়নের শিকার হওয়া ওই কিশোরীকে উদ্ধার করে জার্মান পুলিশ। এক উপাসনালয়ে আটক অবস্থায় পাওয়া যায় তাকে।

সেই অভিযানেই কথিত ধর্মগুরু রবার্ট বি গ্রেফতার হন। তার ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’ ধর্মের ৫৪ জন অনুসারীও তখন সেই উপাসনালয়ে ছিলেন।

৫৪ জন অনুসারীর মধ্যে ১০ জন শিশু। রবার্ট বি কথিত ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’র সব অনুসারীর কাছে নিজেকে ‘নবী’ দাবি করতেন।

এই ধর্মগুরু অবশ্য যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ভুক্তভোগী নারী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন এবং সে কারণে স্বেচ্ছায়ই তিনি নির্জনতাকে বরণ করেছিলেন। তার আইনজীবী জানিয়েছেন, ক্লেভের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। ডি ডব্লিউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন