• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

বুধবার ইয়াংচা-মানিকপুর-শান্তিবাজার সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ৪০৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

এম জাহেদ চৌধুরী:
সদ্য নির্মিত ইয়াংচা-মানিকপুর-শান্তিবাজার জেলা মহাসড়কের উদ্বোধন হবে বুধবার(২১ ডিসেম্বর)। এদিন সকাল ১০ টায় কক্সবাজার বান্দরবানের ১৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কসহ দেশের ৫০ টি জেলার ২ হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্মিত সড়কগুলো উদ্বোধন করা হবে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভার্চুয়াল সংযুক্তির মাধ্যমে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী কক্সবাজার সফরকালে সড়ক বিভাগের সদ্য সমাপ্ত ৩ টি প্রকল্প উদ্বোধন করেছিলেন। ২১ ডিসেম্বর দেশের ৫০ টি জেলায় নির্মিত ২ হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের শুভ উদ্বোধনের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাইলফলকের সৃষ্টি হবে এবং সামগ্রিক অর্থনীতিতে সুফল বয়ে আনবে। তিনি আরও বলেন, ২১ ডিসেম্বর উদ্বোধন হতে যাওয়া সড়কগুলোর মধ্যে কক্সবাজার সড়ক বিভাগের আওতায় ইয়াংচা-মানিকপুর-শান্তিবাজার সড়কটিও রয়েছে। ৫৫ কোটি টাকা ব্যয়ে ১৯ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের ১ জুলাই। নির্মাণ কাজ শেষ হয় চলতি বছরের ৩০ জুন। এই সড়কটির প্রস্থ ৫.৫০ মিটার। তন্মধ্যে নতুন সড়ক নির্মাণ হয় ৮ কিলোমিটার, কালভার্ট ১১ টি, রিজিড পেভমেন্ট ৩০০ মিটার, ফ্লেক্সিবল পেভমেন্ট প্রায় ১১.৫০ কিলোমিটার, সসার ড্রেইন ১৫০০ মিটার, কংক্রিট স্লোপ প্রটেকশন এবং আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়।

চকরিয়া সড়ক উপবিভাগের উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ দিদারুল ইসলাম বলেন, এই সড়কটির উন্নয়নের ফলে কক্সবাজারের চকরিয়া হতে বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলার সাথে দূরত্ব কমার পাশাপাশি ফাসিয়াখালী, সুরাজপুর, মানিকপুর, কাকারা, লক্ষ্যারচর, কৈয়ারবিল ও বরইতলী ইউনিয়ন সমূহের যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন সাধিত হবে। এছাড়া, এসব জনপদে উৎপাদিত কৃষি পণ্য সহজেই দেশের বিভিন্ন জেলায় পৌঁছানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন