• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কলাতলীতে পাহাড় কেটে ইয়াবা কারবারির ভবন, মোবাইল কোর্টের অভিযান

নিজস্ব প্রতিদেক / ২৩৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:
কক্সবাজারের কলাতলীর দক্ষিণ আদর্শগ্রামে পাহাড় কেটে অবৈধ ভবন নির্মাণ করছে ইয়াবা কারবারিরা। করোনা ভাইরাসে সংকট মোকাবেলায় প্রশাসনের ব্যস্ততার সুযোগ কাজে লাগিয়ে সম্প্রতি পাহাড় কেটে ভবন নির্মাণ শুরু করে ইয়াবা কারবারি।
এদিকে পাহাড় কেটে অবৈধ নির্মাণের খবর পেয়ে সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪ টার দিকে সেখানে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরীয়ার মুক্তার।
অভিযান টের পেয়ে ভবন নির্মাণকারী ইয়াবা কারবারিরা পালিয়ে গেলেও কয়েকজন শ্রমিককে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়। ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন এসিল্যান্ড।


স্থানীয়রা জানান, দক্ষিণ আদর্শগ্রামে পাহাড় কেটে অবৈধভাবে ভবন নির্মাণ করছে কলাতলীর আই বিচ রেস্টুরেন্টের মাহবুবুর রহমান ও আমির। তারা দুজনই চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। আই বিচ রেস্টুরেন্টকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে ইয়াবা ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এরমধ্যে মাহবুবুর রহমানের বাড়ি সদরের ঈদগাঁওতে ও আমিরের বাড়ি মহেশখালীতে।


তাদেরকে ভবন নির্মাণে সহযোগিতা করছে স্থানীয় সমাজ কমিটির নেতা সুমন ও সোহেল। পাহাড় কেটে সাবাড় করার জন্য দায়িত্ব নিয়েছে এ দু’জন।
অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন