• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

করোনা সংকটে ৫০ পরিবারকে খাবার সামগ্রী দিল ১১ নং ওয়ার্ড (দক্ষিণ) ছাত্রলীগ

নিজস্ব প্রতিদেক / ৬৯৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

বিশ্ব মহামারী করোনা সংকট মোকাবেলায় কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় ৫০ পরিবারের মাঝে উপহার হিসেবে খাবার সামগ্রী দিল কক্সবাজার শহর ছাত্রলীগের ১১ নং ওয়ার্ড (দক্ষিণ) শাখা।

বুধবার ৫০ পরিবারের মাঝে খাবার সামগ্রী পৌঁছে দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। খাবার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সাবান।

খাবার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড (দক্ষিণ শাখা) ছাত্রলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি মনিরুল ইসলাম জিদান ও সাধারণ সম্পাদক রাফসান রশিদ আরজু। আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা বাবু, ইমন, রানা, ইরফান, আজিজ, সোহেল।

১১ নং ওয়ার্ড (দক্ষিণ শাখা) ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফসান রশিদ আরজু বলেন, করোনা এখন বিশ^ মহামারী। এখন মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছে। এই সময়ে অসহায় ও নিরন্ন মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে মহৎ কাজ আর কিছুই হতে পারে না। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি অসহায়দের পাশে দাঁড়াতে।

ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবো। ছাত্রলীগ যেকোন দুর্যোগ, দুঃসময়ে অগ্রভাগে থাকে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা একমাত্র ছাত্রলীগই দিয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন