• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

করোনা: রোমে ঢুকতে দেওয়া হচ্ছে না ১২৫ বাংলাদেশিকে

নিজস্ব প্রতিদেক / ৫১২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

ইতালির রোম বিমানবন্দরে কাতার এয়ারওয়েজ থেকে নামতে দেওয়া হচ্ছে না ঢাকা থেকে আসা ১২৫ জন বাংলাদেশিকে। কাতার এয়ারওয়েজেই তাদের ফিরতে হবে দোহায় কিংবা ঢাকাতে, জানিয়ে দেওয়া হয়েছে দেশটির চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত।

ইতালিতে অবস্থানরত প্রবাসী সংবাদ প্রবাহের সম্পাদক মাইনুল ইসলাম এই তথ্য বার্তা নিউজকে জানিয়েছেন। এছাড়া এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে ইতালির বার্তা সংস্থা আনসা ১২৫ বাংলাদেশিকে রোমে নামতে না দিয়ে দোহাতে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে।

এর আগে গত মঙ্গলবার ইতালির বার্তা সংস্থা আনসা জানায়, কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশ থেকে সকল ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ থেকে যাওয়া একটি ফ্লাইটে ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়।

সূত্রঃ বার্তা২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন