কক্সবাজার অফিস:
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৪ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৬ জনের। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২৪ জন। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের।
মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন মহিলা। শুক্রবার (১০ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪২৪ জন।গত ২৪ ঘণ্টায় সারাদেশে কোভিড-১৯ এর পরীক্ষা করা হয়েছে ১১৯৪ জনের।