• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

করোনাভাইরাস: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হাসপাতালে

নিজস্ব প্রতিদেক / ৩৭৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ১০নং ডাউনিং স্ট্রিটের বাসা থেকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার ১০ দিন পর তাকে ফের হাসপাতালে নেওয়ার কথা ডাউনিং স্ট্রিট সূত্রে জানা গেছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বলা হয়, শরীরের তাপমাত্রা বেশিসহ করোনার উপসর্গ নিয়েই রবিবার সন্ধ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে সেখানে চিকিৎসার জন্য একরাত থাকতে হতে পারে। তবে এটিকে রুটিন চেকআপ ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে ডাউনিং স্ট্রিট।

এর আগে, ২৭ মার্চ নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করেছিলেন বরিস জনসন। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

সূত্র: বিবিসি ও বাংলাট্রিবিউন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন