• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

করোনাভাইরাস আক্রান্ত পলাতক রোগীকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিদেক / ২৭১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট:

আসামির মতো করোনাভাইরাসে আক্রান্ত পলাতক এক যুবককে খুঁজছে রাজধানীর দক্ষিণখান থানা পুলিশ। আক্রান্ত ওই যুবকের ঠিকানায় গিয়ে তাকে না পেয়ে তার সম্ভাব্য ঠিকানায় খোঁজাখুঁজি করছে পুলিশ। তবে ঠিকানা সঠিক কিনা তা নিয়েও পুলিশের সন্দেহ রয়েছে।


মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণখান থানা এলাকার আশকোনার তালতলার উত্তর পাড়ার একটি বাসা থেকে ওই ব্যক্তি নিখোঁজ হয়।


ডিএমপির উত্তরা বিভাগের একজন পুলিশ কর্মকর্তা বলেন, আইইডিসিআর আমাদের কাছে একটি তালিকা পাঠায়। সেখানে এক যুবকের নাম রয়েছে। যিনি করোনায় আক্রান্ত। আমরা এলাকাটি লকডাউন করার জন্য সেখানে যাই। কিন্তু তার ঠিকানা অনুযায়ী গিয়ে তাকে পাওয়া যায়নি। তার খবর কেউ দিতে পারেনি।
এদিকে ওই যুবকের সন্ধানে ওই এলাকায় কমিউনিটি পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে। পুলিশের তিনটি টিম আলাদাভাবে তাকে খুঁজতে কাজ করছে। করোনা আক্রান্ত হয়ে এভাবে পালিয়ে থাকার কারণে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তবে ঠিকানা সঠিক কিনা তা নিয়ে পুলিশের সন্দেহ আছে। ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, ঠিকানা সঠিক থাকলে মানুষ থাকবে। হয় সে বাসায় থাকবে, না হয় হাসপাতালে। তবে পুলিশ ঠিকানা অনুযায়ী তাকে না পেয়ে ওই এলাকা লকডাউন না করে ফিরে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন