• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

করোনাকে স্ত্রীর সঙ্গে তুলনা, তোপের মুখে ইন্দোনেশিয়ার মন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ৫৮৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৫৯ লাখ ৫ হাজার ৪১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ৩ লাখ ৬২ হাজার ২৪ জন। 

বিশ্বব্যাপী মহামারী করোনায় দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এদিকে, করোনাকে স্ত্রীর সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে পড়েছেন ইন্দোনেশিয়ার সুরক্ষা-মন্ত্রী মোহাম্মদ মাহফুদ।বুধবার ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে দেশটির এই মন্ত্রী বলেন, ‘করোনা হল স্ত্রীর মতো। নিয়ন্ত্রণ করার চেষ্টায় থাকবেন। কিন্তু পারবেন না।’

ভিডিওতে তিনি আরও বলেন, ‘এভাবে এক সময় আপনি তার সঙ্গে থাকা শিখে যাবেন।’

এটি বক্তব্য শোনার পর দেশটির নারীবাদী সংগঠনগুলো প্রতিবাদ করেছে। কেউ কেউ তার পদত্যাগের দাবিও তুলেছেন!

দেশটির বেসরকারি সংস্থা উইমেন সলিডারিটির প্রধান নির্বাহী কর্মকর্তা দিন্দা নিসা ইয়ুরা বলেন, এ ধরনের মন্তব্য নারীর প্রতি সহিংসতাকে আরো স্বাভাবিক করে তুলবে।

ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত করোনায় ২৪ হাজার ৫৩৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৪৯৬ জন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ হাজার ২৪০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন