• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজার ১০ মরদেহ উদ্ধার : গ্রেপ্তার দুই আসামি পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিদেক / ১৫০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
কক্সবাজারে ১০ মরদেহ উদ্ধার ঘটনায় আটক দুইজন।

জয়নাল উদ্দিন:
কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ১০ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার (২৬ মার্চ) দুপুরে পুলিশ আসামিদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে কক্সবাজা আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামি হলেন মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মহেশখালী মাতারবাড়ি এলাকার ট্রলার মালিক বাইট্টা কামাল ও ৪ নম্বর আসামি ট্রলার মাঝি করিম সিকদার। এজাহারভুক্ত চারজনের মধ্যে অপর দুই আসামি হলেন, মাতারবাড়ির আনোয়ার হোসেন ও বাবুল মাঝি।মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্জয় বিশ্বাস বলেন, ‘আদালতের আদেশ পাওয়ার পর বুধবার (২৬ এপ্রিল) থেকে আসামিদের রিমান্ডের নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনায় এজাহারভুক্ত অপর দুই আসামিসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের পাঁচটি দল কাজ করছে।’

গত রবিবার (২৩ এপ্রিল) দুপুরে একটি ট্রলার সাগরে ভাসতে দেখে নাজিরারটেক এলাকার উপকূলে নিয়ে আসেন জেলেরা। ট্রলারের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রলারটির হিমঘর থেকে ১০ জনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে। ওই ট্রলারের মালিক মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকার ছনখোলা পাড়ার মৃত রফিক উদ্দিনের ছেলে সামশুল আলম প্রকাশ সামশু। ১০ জনের মধ্যে তার মরদেহও ছিল। মরদেহ গ্রহণ করেছেন তার স্ত্রী রোকেয়া বেগম। এ ঘটনায় তিনি কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন