• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজার সৈকতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৩৩২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
সাইফুল ইসলাম।

কক্সবাজার অফিস

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মো. সাইফুল ইসলামের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) বিকালে হিমছড়ি পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাইফুল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ার মো. নাছির উদ্দিনের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, সোমবার কক্সবাজারের হিমছড়ি পয়েন্টের সাগর থেকে মরদেহটি উদ্ধার হয়েছে।

এর আগে রোববার (১০ অক্টোবর) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের জলতরঙ্গ পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামেন সাইফুল। এ সময় সাগরে ভাটার সময় স্রোতের  টানে তিনি ভেসে যান। লাইফ গার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সৈকতের বিভিন্ন পয়েন্টে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি।

সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুবুল আলম জানান, সোমবার বিকালে সৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে বিষয়টি অবহিত করলে একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

তিনি আরও জানান, ওই তরুণের মরদেহ উদ্ধারের ব্যাপারে স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন