নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে স্রোতের পানিতে ভেসে গিয়ে সাইফুল ইসলাম (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। সাইফুল উখিয়া কুতুপালং ডি ব্লকের হাবিবুল্লাহর ছেলে।
বুধবার (৪ মে) বিকাল ৫ টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এসময় জীবিত উদ্ধার করা হয়েছে রায়হান নামের অপর এক কিশোরকে।
বিষয়টি নিশ্চিত করে পর্যটক সেবায় নিয়োজিত সৈকতে বীচকর্মী মাহাবুব আলম বলেন- বিকেলে পানিতে ভেসে যাওয়ার কিছুক্ষণ পর আমরা ১৫ বছর বয়সী সাইফুলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় ডাক্তার ছেলেটি মারা গেছে বলে জানান। মাহাবুব বলেন- ঈদ উপলক্ষে শত শত রোহিঙ্গা কক্সবাজার সৈকতে ভিন্নভাবে এসেছে। তারা কেউ কেউ পানিতে গোসলও করে যাচ্ছে। এরমধ্যে পানিতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে।