• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চক্রের তিন সদস্য আটক

নিজস্ব প্রতিদেক / ৪৪৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য আটক করেছে। আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলাধীন হারাবাং এলাকার জামাল উদ্দিনের ছেলে হোসাইন (৩৬), ফরিদুল আলমের ছেলে মো. কাইছার (৩০) ও বান্দরবান জেলার লামা থানাধীন সুদা বাদিপাড়া এলাকার হাসেম মোল্লার ছেলে জোহার ইসলাম সায়েম (২৮)।

বৃহস্পতিবার ও শুক্রবার (২৯ ও ৩০ ডিসেম্বর) রাতে চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, কক্সবাজার গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ায় অভিযান চালায়। এসময় ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেন। প্রাথমিক তদন্তে ধৃতরা আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলাসহ বিভিন্ন স্থান থেকে অন্যান্য সক্রিয় চোর চক্রের সহায়তায় গাড়ি চুরি করে ইঞ্জিন ও চেসিস নম্বর আংশিক পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন