• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে হোম কোয়ারেন্টাইনে থাকা ২৬৮ জনকে ছাড়পত্র

নিজস্ব প্রতিদেক / ১৫৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট:

করোনা ভাইরাসের শঙ্কামুক্ত থাকায় পর্যটন নগরী কক্সবাজারে হোম কোয়ারেন্টাইনে থাকা ৪৫৪ থেকে ২৬৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪ জন।

জেলা সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে চ্যানেল আই’কে বলেন, কক্সবাজারের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুপম বড়ুয়া জানান, মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষার জন্য ল্যাব স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখনো কিট আসেনি। কিট আসলে দু‘একদিনের মধ্যে এই ল্যাবে কোভিড-১৯ করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হবে।

করোনা ভাইরাসের কারণে দেশের অন্যান্য স্থানের মতো কক্সবাজার হুমকির মধ্যে রয়েছে। স্থবির হয়ে পড়েছে এখানকার জনজীবন। জরুরি কাজ ছাড়া মানুষ বাসা থেকে বের হচ্ছে না। বাইরে সেনা, নৌ ও পুলিশের টহল জোরদার রয়েছে। বাড়ি থেকে কেউ বের হলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে।

সরকারের পক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তারা সার্বিক বিষয়ে সার্বক্ষণিক নজরদারিতে রাখছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন