• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: / ২০০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। রোববার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী কক্সবাজার জেলা শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ‘সীমান্ত সাংবাদিকতা’ বিষয়ে দেশ টিভির সাবেক সম্পাদক সুকান্ত গুপ্ত অলক, ‘উন্নয়ন সাংবাদিকতা’ বিষয়ে দ্য ডেইলি স্টারের প্রধান প্রতিবেদক পিনাকী রায় ও ‘মোবাইল সাংবাদিকতা’ বিষয়ে রয়টার্স টিভির বাংলাদেশ প্রতিনিধি স্যাম জাহান।

কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের। সঞ্চালনা করেন কর্মশালার সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপের গণসংযোগ ব্যবস্থাপক জিলফুল মুরাদ শানু।

সমাপনী অনুষ্ঠান, অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডশিপের আইন শাখার জ্যেষ্ঠ পরিচালক মোহাম্মদ শামীম রেজা ও যোগাযোগ শাখার প্রধান তানজিনা শারমিন। সঞ্চালনা করেন তৌফিকুল ইসলাম লিপু। কর্মশালায় জ্যেষ্ঠ ও নবীন ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

প্রধান অতিথির বক্তৃতায় আরআরআরসি মিজানুর রহমান বলেন, উখিয়া ও টেকনাফে অবস্থানরত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের জন্য বিশ্ববাসীর চোখ এখন কক্সবাজারের দিকে। এসব রোহিঙ্গাদের নিয়ে প্রতিদিন দেশ-বিদেশে সংবাদ প্রকাশিত হচ্ছে। নানা দেশ তাদের নিজস্ব অবস্থান ও দৃষ্টিকোণ থেকে নানা হিসেব-নিকাশে ব্যস্ত। কিন্তু বাংলাদেশের একটি মাত্র লক্ষ্য হচ্ছে এসব রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন। এজন্য বিশ্ব স¤প্রদায়ের আন্তরিক ও উদার সহযোগিতা কাম্য।

সরকারের অতিরিক্ত সচিব মিজানুর রহমান আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো প্রতিদিন ১শত শিশু জন্ম নিচ্ছে। ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের পর প্রতি বছর জন্ম নিচ্ছে প্রায় ৩০ হাজার শিশু। তিনি তার রোহিঙ্গাদের ব্যবস্থাপনায় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, রোহিঙ্গা সংক্রান্ত যে কোনো প্রতিবেদন তৈরির সময় আমাদের ‘ন্যাশনাল ইন্টারেস্ট’ এর বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন