• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৪৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দগ্ধ আইয়ুব আলী নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান তিনি। আইয়ুব আলী চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজুর রহমানের ছেলে। নিহতের স্বজন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুস শফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সকাল ৮টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙ্গর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হন। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে আইয়ুব আলীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেলের ৩৬ নম্বর বার্ন ও প্লাষ্টিক সার্জারী ওয়ার্ডের সহকারী রেজিস্টার রাশেদ উল করিম বলেন, কক্সবাজারে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। এর মধ্যে আইয়ুব আলী নামে একজনের শরীরের ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মুত্যু হয়েছে। বাকি ৯ জনের মধ্যে একজনের শরীর ৯০ শতাংশ দগ্ধ, তিনজন ৬৫ থেকে ৭০ শতাংশ। বাকিরা ২০ থেকে ৩০ শতাংশ।

দগ্ধ ১২ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৯ জন। তারা হলেন- দীল মোহাম্মদ, মো. রফিক, মো. মনির, মো. শফিকুল, মো. আরমান, মো. রহিম, মো. রহিমুল্লাহ, মো. শাহিন ও মো. ওসমান। কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন আলী আকবর ও দুলাল মাঝি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন