• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ৬১৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৫ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে বেলাল উদ্দীন (২৩) নামের এক যুবক মারা গেছে। খুটাখালী ইউনিয়নের মেম্বার ছলিম উল্লাহ বজ্রপাতে যুবকের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। বজ্রপাতে মারা যাওয়া যুবক বেলাল ওই ইউনিয়নের মধ্যম মেধাকচ্ছপিয়া এলাকার মকছুদ আহমদের ছেলে।

মৎস্য খামারে মাছ ধরার সময় শনিবার (৫ জুন) ভোর ৫টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের তলিয়াঘোনা নামক স্থানে বজ্রপাতে যুবকের মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার ভোরে তলিয়াঘোনা নিজস্ব খামারে জাল দিয়ে মাছ ধরতে যান বেলাল। এ সময় বৃষ্টির সাথে প্রচুর বজ্রপাত হয়। এসময়ে বেলাল তার মৎস্য খামারে মাছ ধরছিল। মাছ ধরা অবস্থায় বজ্রপাতে বেলাল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন