• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিচ ভলিবলের শিরোপা জিতল শ্রীলঙ্কান নারী দল

নিজস্ব প্রতিদেক / ২৩৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্রসৈকতে শেষ হলো ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস এন্ড ওমেনস ইন্টারন্যাশনাল বিচ ভলিবল প্রতিযোগিতা-২০২২’।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে সাত জাতির এই টুর্ণামেন্টে মহিলা বিভাগে শিরোপা জিতেছে শ্রীলংকা নারী দল। শ্রীলংকার দিপীকা-সাতুরিকা জুটি ২১-১১, ২১-১১ পয়েন্টে সরাসরি ২-০ সেটে নেপালের কামালা-কোপিলা জুটিকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়। পুরুষ বিভাগের দুটি সেমিফাইনালে শিরোপা প্রত্যাশী মালদ্বীপের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বাগতিক বাংলাদেশ ২২-২০, ২২-২০ পয়েন্টে ২-০ সেটে হেরে বিদায় নিয়েছে। প্রথম সেমিতে নেপালের কাছে ২৬-২৪,২১-১৩ পয়েন্টে ২-০ সেটে কিরগিজস্থানকে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে একই ভেন্যুতে পুরুষ বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে।

উক্ত প্রতিযোগিতার সমাপনী দিনে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করেন এবং পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও কিরগিজস্থান এই ৭টি দেশের পুরুষ দল এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও উজবেকিস্তান এই ৪টি দেশের নারী দল অংশ নেয়।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন- জনপ্রিয় স্পোর্টস ইভেন্ট আয়োজনের মাধ্যমে কক্সবাজারের অপার সৌন্দর্য বিশ্বময় ছড়িয়ে দেয়া সম্ভব। এর ফলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে -ভলিবল ফেডারেশনের সভাপতি ও ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের পর্যটন ও ভলিবলের পরিচিতি ব্যাপকাভাবে প্রসারিত হবে। অলিম্পিক বিচ ভলিবলের বাছাই পর্বের খেলাও কক্সবাজার বিচে হবে। হারিয়ে যাওয়া ভলিবল এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেকটা সুদৃঢ়। বাংলাদেশ ভলিবল দল ধারাবাহিকভাবে সফলতা অর্জন করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন