• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

কক্সবাজারে প্রাথমিকে ৫৩৩ শিক্ষকের পদ শূন্য

নিজস্ব প্রতিদেক / ৬৮১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৩৩ শিক্ষকের পদ শূন্য পড়ে আছে। শূন্য পদের সংখ্যা গ্রামের স্কুলগুলোতে বেশি হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গ্রাম থেকে শহরের স্কুলে বদলীর আগ্রহ, অবসরজনিত শূন্য পদ পূরণ না হওয়া, দীর্ঘদিন ধরে শূন্য থাকা সহ নানা কারণে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট লেগে আছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবী শূন্য পদের কারণে শিক্ষা কার্যক্রম তেমন একটা ব্যাহত হচ্ছে না। তবে তিনি আশাবাদী শিগগিরই শূন্য পদগুলো পূরণ হবে।

প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫৮ টি। এরমধ্যে সহকারি শিক্ষকের পদ রয়েছে। ৩ হাজার ৮৭৮ টির। এতে দীর্ঘদিন ধরে নানা কারণে পদ খালি পড়ে আছে ৫৩৩ টি।

প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দেওয়া তথ্যমতে, সদর উপজেলায় সহকারি শিক্ষকের ৬২০ পদের মধ্যে খালি পড়ে আছে ৫৬ টি। রামুতে ৪৮৫ পদের মধ্যে ৫০ টি, চকরিয়া ৮৯৯ পদের মধ্যে ৪৮টি, পেকুয়ায় ৩০৩ পদের মধ্যে ৬৫টি, কুতুবদিয়ায় ৩৮৪ পদের মধ্যে ৮১ টি, মহেশখালীতে ৪২২ পদের মধ্যে ৭৭ টি, উখিয়ায় ৪৩৫ পদের মধ্যে ৫৯ টি এবং টেকনাফ উপজেলায় ৩০৩ পদের মধ্যে ৯৭টি পদ শূন্য পড়ে আছে।

কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ে শিক্ষকের পদ শূন্য থাকায় কর্মরত শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিয়ে চালিয়ে যেতে হয়। একজন শিক্ষকের সক্ষমতার চেয়ে অতিরিক্ত ক্লাসের কারণে শারীরিকভাবে দূর্বল হয়ে পড়েন শিক্ষকরা।

অতিরিক্ত ক্লাসে কোন পারিশ্রমিক দেওয়া হয় না। যার কারণে শিক্ষকেরা অতিরিক্ত ক্লাস নিতে আগ্রহ দেখায় না। অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে ক্লাস করতে হলে দায়সারাভাবে পাঠদান শেষ করেন। এতে করে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে না। পর্যাপ্ত পরিমাণ শিক্ষক থাকলে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে জানান তারা।

জেলা শিক্ষা প্রাথমিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান চৌধুরী জানান, জেলার শিক্ষকের শূন্য পদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। যথাসময়ে এসব শূন্য পদে শিক্ষক নিয়োগ হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন