• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে নির্দেশনা অমান্য করে গরু জবাই; জরিমানা

নিজস্ব প্রতিদেক / ১৫০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

করোনা ভাইরাস প্রতিরোধে পবিত্র শবে বরাত উপলক্ষে গরু জবাই না করতে বুধবার (৮ এপ্রিল) নির্দেশনা জারি করেছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন।


সামাজিক দূরত্ব বজায় ও জনসমাগম ঠেকাতে প্রশাসনের নির্দেশনাও অনেকে মানে নি। প্রশাসনের এই নির্দেশনাকে অমান্য করায় একব্যক্তিকে জরিমানা দিতে হয়েছে ১০ হাজার টাকা।

কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় সরকারের নির্দেশনা অমান্য করে গরু জবাইয়ের সংবাদ পেয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে অভিযানে নামে জেলা প্রশাসনের চৌকস টিম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ শাজাহান আলির নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলি ইয়াসমিন ও বিধান কান্তি হালদারের নেতৃত্বে প্রশাসনের টিমটি প্রথমে বাহারছড়া মসজিদের দক্ষিণ পাশে হান্নান এপার্টমেন্টে পৌঁছেন। সেখানে গরু জবাই ও বিক্রির অনেক চিহ্ন তারা পান। যদিওবা ততক্ষণে মাংস ভাগবাটোয়ারা ও বেচাবিক্রি শেষ।

এপার্টমেন্টের মালিকের পক্ষে কামরুল হাসানের কাছে জানতে চান, শবেবরাতে গরু জবাই না করার বিষয়ে প্রশাসনের নির্দেশনা কেন অমান্য করেছে? কোন সদুত্তর নেই।
অবশেষে কামরুলকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলি ইয়াসমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন