• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে ত্রিদেশীয় নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি টুর্ণামেন্ট শুরু বুধবার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৮৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

কক্সবাজারে পর্দা উঠতে যাচ্ছে এশিয়ার তিন দেশ বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা দলের নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি টুর্ণামেন্ট। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।

এতে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল অংশগ্রহণ করবে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন হয়েছে। এসময় মিট দ্যা প্রেসে তিন দলের অধিনায়ক তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

অনুভূতি জানাতে গিয়ে পাকিস্তান দলের অধিনায়ক বাংলাদেশের আথিতেয়তার প্রশংসা করেন। স্বাগতিক হওয়ায় মাঠের কন্ডিশন ঘিরে নিজেদের গুছানো কৌশল রয়েছে বলে জানান বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার । সামনের বিশ্বকাপ ফোকাসে রেখে শ্রীলঙ্কান অধিনায়ক মনে করেন এ টুর্ণামেন্ট তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

ডাবল-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য টুর্ণামেন্টে লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হবে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়ামে অনুষ্ঠিতব্য উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল।
তিন দেশের টিম ম্যানেজাররাও অনেকটা একই সুরে জানান, সামনে তাদের বিশ্বকাপ রয়েছে। তাই বিশ্বকাপ টুর্ণামেন্টের আগে কক্সবাজারের এ আয়োজন অনেক গুরুত্বপূর্ণ।

২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ত্রিদেশীয় টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। সবমিলিয়ে ৭ টি ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ নারী দলের হয়ে খেলবেন যারা:

সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া, নিশিতা আক্তার, সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা, আফিয়া অসীমা, উন্নতি আক্তার, আরভিন তানি, মোসাম্মৎ ইভা খাতুন, আশরাফি ইয়াসমিন, হাবিবা ইসলাম, জান্নাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুবর্ণা কর্মকার, ফারিয়া আক্তার ও আনিসা আক্তার।

সিরিজের সূচি:
২৪ জানুয়ারি বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল।
২৫ জানুয়ারি পাকিস্তান নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল।
২৭ জানুয়ারি বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ ও পাকিস্তান নারী অনুর্ধ্ব- ১৯ দল।
২৮ জানুয়ারি বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল।
৩০ জানুয়ারি পাকিস্তান নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল।
৩১ জানুয়ারি বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ ও পাকিস্তান নারী অনুর্ধ্ব- ১৯ দল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন