• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে গরু ব্যবসার আড়ালে ফেনসিডিল বিক্রি, পলাতক জামাই এরশাদ

নিজস্ব প্রতিদেক / ২৮১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

কক্সবাজার ডিবি পুলিশ ৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল জব্দ করার একদিন পরেই আবার ১৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। এই ঘটনায় মুজিবুর রহমান ওরফে গুরাপুতুকে (২৫) আটক করা হয়েছে।

গুরাপুতু কক্সবাজার শহরের হোটেল শৈবালের সামনে পশ্চিম বাহারছড়া এলাকার মো. আলমের ছেলে। কক্সবাজার সদর থানার এসআই আরিফ উল্লাহ বুধবার (৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে সদরের খুরুশকুল ইউনিয়নের ঘাটপাড়া ছলিমের দোকানের সামনে থেকে নিষিদ্ধ ফেনসিডিল গুলো জব্দ করেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে মাদক মামলায় গুরাপুতুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি অপারেশন মাসুম খাঁন।

উপপরিদর্শক আরিফ উল্লাহ বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে খুরুশকুল থেকে ১৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মুজিবুর রহমান ওরফে গুরাপুতুকে আটক করা হয়। মুজিবের এই ফেনসিডিল ব্যবসায় জড়িত রয়েছে খুরুশকুল কোনার পাড়া এলাকার মৃত আমির হোসেন ওরফে গুরাপুতুইন্নার ছেলে নুরুন্নবী (৪০) ও বাংলাবাজারস্থ ঝিলংজা চান্দের পাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে এরশাদ ওরফে জামাই এরশাদ (৩০)।

এরশাদ মাদক জগতে কাদেরের মেয়ের জামাই হিসেবে পরিচিত। গুরাপুতু আটকের পরপরই পলাতক রয়েছে তার সিন্ডিকেটের সদস্য জামাই এরশাদ ও নুরুন্নবী।

এসআই আরিফ উল্লাহ আরো বলেন, তারা তিনজনই ফেনসিডিল ব্যবসায় জড়িত। সিন্ডিকেট করে তারা দীর্ঘদিন ধরে পুরো কক্সবাজারে ফেনসিডিল বিক্রি করে যাচ্ছে। এরমধ্যে নুরুন্নবী ও জামাই এরশাদ গরু ব্যবসায়ী। খরুলিয়া বাজারে গরু ব্যবসা করে নুরুন্নবী। গরু ব্যবসার আড়ালে অবৈধভাবে ফেনসিডিল ব্যবসায় জড়িত রয়েছে নুরুন্নবী। পুলিশের প্রাথমিক তদন্তে এই বিষয়টি উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন