• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে ইয়াবা মামলায় দুই ভাইকে ১০ বছর করে কারাদন্ড

নিজস্ব প্রতিদেক / ২১৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৯ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
ইয়াবা পাচার মামলায় দুই ভাইকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেছে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। আদেশে অর্থ দন্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডও ভোগ করার কথা বলা হয়েছে।

বুধবার (২৯ জুন) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার মৃত আহমদ ছফার ছেলে নুরুল আলম (২৬) ও মহি উদ্দিন (৩০)।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম জানান, ২০১৮ সালের ১ মে টেকনাফে এক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার রায় ঘোষনা করা হয়। রায় প্রদানকালে অভিযুক্ত ২ ভাই আদালতে উপস্থিত ছিলেন। হাজতবাস করার সময় সাজা থেকে বাদ যাবে বলে উল্লেখ রয়েছে আদেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন