• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

কক্সবাজারের সেই দুই রোগীর করোনা পাওয়া যায়নি

নিজস্ব প্রতিদেক / ৭২৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

কক্সবাজারে করোনা আক্রান্ত সন্দেহে সদর হাসপাতালে ভর্তি হওয়া সেই দুই রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার রেজাল্টে কোভিড-১৯ ‘নেগেটিভ’ আসে।

এ দুই রোগীর নমুনা পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত করোনা পরীক্ষাগারে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তাদের রিপোর্ট দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমান। তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমের লক্ষণ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া দুইজনের কারও করোনা ভাইরাস পাওয় যায়নি। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। শহরের বৈল্যাপাড়া এলাকার ওই ছাত্রকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। আর উখিয়ার ওই রোগীর শ্বাসকষ্ট থাকায় হাসপাতালে স্বাভাবিকভাবে চিকিৎসা চলছে।

বুধবার (৮ এপ্রিল) শহরের বৈল্যাপাড়া এলাকার একজন ও উখিয়ার মরিচ্যা এলাকার একজন রোগীকে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এ দুই রোগীর মধ্যে প্রচন্ড জ্বর, সর্দি, কাশি, গলাব্যথাসহ করোনা ভাইরাসের নানা লক্ষণ দেখা গিয়েছিল। এরমধ্যে শহরের বৈল্যাপাড়া এলাকার ওই রোগী সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন