• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

এ মাসেই ভারতের সঙ্গে বৈঠক করতে চায় ঢাকা

নিজস্ব প্রতিদেক / ৫৩৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের ষষ্ঠ জয়েন্ট কনসালটেটিভ বৈঠক সেপ্টেম্বরে করতে আগ্রহী ঢাকা। এর জন্য সরকার প্রস্তুতিও নিচ্ছে বলে জানিয়েছেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এর আগে গত ১৯ আগস্ট শ্রীংলার বৈঠকের পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব গণমাধ্যমকে জানান পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক দ্রুত করার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) পররাষ্ট্র সচিব বলেন, ’আমরা সেপ্টেম্বরে জয়েন্ট কনসালটেটিভ বৈঠক করার প্রস্তাব করবো। এই বৈঠক ভার্চুয়াল হবে। এটি হোস্ট করবে বাংলাদেশ।’

আওয়ামী লীগ সরকার পরপর তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরে ২০১৯ এর ফেব্রুয়ারিতে ওই বৈঠক হয়েছিল। পঞ্চম জয়েন্ট কনসালটেটিভ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ভারতের পক্ষে তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ।

মাসুদ বিন মোমেন বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি মুজিববর্ষ, বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান দেশে ও বিদেশে কিভাবে যৌথভাবে করা যায় সেটি নিয়ে আলোচনা হতে পারে।’

এ বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকে আলোচনা হবে বলে তিনি জানান। এর আগে আগস্টের তৃতীয় সপ্তাহে হঠাৎ ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা ঢাকা সফর করেন।

গত ১৯ আগস্ট মোমেন ও শ্রীংলার বৈঠকের পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব গণমাধ্যমকে জানান, ‘পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক দ্রুত করার সিদ্ধান্ত হয়েছে। এটির একটি ভালো দিক হচ্ছে বিভিন্ন লাইন মন্ত্রণালয়ে যে প্রকল্পগুলো আছে সেগুলো নিয়ে পর্যালোচনা করা যাবে। সেই সমস্ত প্রকল্পগুলো আরও দ্রুত হবে। দুই দেশের সুবিধা অনুযায়ী আমরা এই বৈঠক করবো।’

সূত্র: বাংলা ট্রিবিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন