• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

এলাচ এখন ৬ হাজার টাকা কেজি

নিজস্ব প্রতিদেক / ১৯৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

মসলার রানী এলাচ। মসলার বাজার গরম করেছে এ পণ্যটি। দফায় দফায় বাড়ছে দাম। এক মাসের ব্যবধানে দ্বিগুণ এবং বছরের ব্যবধানে চারগুণ দাম বেড়েছে। আর এক সপ্তাহের মধ্যে কেজিতে বেড়েছে এক হাজার টাকার ওপরে। ভালো মানের এক কেজি এলাচ কিনতে এখন ছয় হাজার টাকা গুনতে হচ্ছে।

সুগন্ধিযুক্ত মসলা এলাচ খাবারে স্বাদ বাড়ায়। এ ছাড়া ওষুধ তৈরিতে এর ব্যবহার রয়েছে। এ মসলার নানা গুণ থাকায় সব শ্রেণি-পেশার মানুষের কাছে এর কদর বেড়েছে। কিন্তু এখন দাম বেড়ে অবস্থা এমন দাঁড়িয়েছে, ইচ্ছে থাকলেও সবাই কিনতে পারছেন না। এমনকি অনেক দোকানদার ১০ থেকে ২০ টাকায় এলাচ বিক্রি করতে চান না। খুচরা দোকানে ১২ থেকে ১৫টি এলাচ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এতে একটি এলাচের দাম ২ টাকারও বেশি পড়ছে।

খুচরা বিক্রেতারা জানান, গত বছরের জানুয়ারির শুরুতে এলাচের কেজি এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা ছিল। পরে একই মাসের মাঝামাঝি সময়ে কেজিতে দু-তিনশ’ টাকা দাম বেড়ে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৭০০ টাকায় ওঠে। রমজান মাসের আগে মার্চে দাম আরও বেড়ে এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকা হয়। কোরবানির ঈদকে সামনে রেখে দাম আরও বাড়তে থাকে। গত আগস্টে তিন হাজার টাকায় পৌঁছে। গত মাসে দাম বেড়ে সাড়ে চার হাজার টাকায় ওঠে। নতুন বছরের শুরু থেকে গত দু’সপ্তাহে কেজিতে দেড় হাজার টাকা বেড়েছে। এখন সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকায় মানভেদে ছোট এলাচ পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েত উল্লাহ সমকালকে বলেন, দেশে এলাচের সরবরাহ পর্যাপ্ত নয়। বিশ্ববাজারে এলাচের দামে অস্থিরতা চলছে। এমনকি প্রতিবেশী দেশ ভারতেও দাম অস্বাভবিক বেড়েছে। এতে আমদানি কমে যাওয়ায় বাজারে সরবরাহ কম হচ্ছে। ফলে স্থানীয় বাজারে দাম বাড়ছে। পাইকারিতে এখন এলাচের কেজি চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা। তিনি বলেন, গুয়েতেমালা ও ভারত থেকে সবচেয়ে বেশি এলাচ আমদানি হয়। এই দেশ দুটি থেকে এখন নতুন করে আমদানি করা যাচ্ছে না। আগের এলসির কিছু এলাচ এখন আসছে। এ ছাড়া দুবাই ও সিঙ্গাপুর থেকে আমদানির চেষ্টা চলছে। তিন থেকে চার মাস পর ভারতের মৌসুম আসবে, তখন তুলনামূলকভাবে কম দামে আমদানির সুযোগ হতে পারে। তবে তা নিশ্চিত নয়। সবচেয়ে বেশি এলাচ উৎপাদনকারী দেশ গুয়েতেমালায় এখন মৌসুমের এলাচ ছিল। এর পরও দাম কমেনি। বিশ্ববাজারে স্থিতিশীলতা না থাকায় দেশের বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন