• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

এটিএন নিউজের সাংবাদিক করোনা আক্রান্ত, ২০ কর্মী হোম কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিদেক / ১৪১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট:

টিএন নিউজের একজন রিপোর্টার করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা। রবিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে তিনি একথা জানান। এছাড়া, এটিএন নিউজ কর্তৃপক্ষ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বলেও জানান তিনি।

বিবৃতিতে বলা হয়, দেশের বাইরে একমাসের একটি প্রশিক্ষণ শেষে গত ২১ মার্চ ঢাকায় ফেরেন এটিএন নিউজের ওই রিপোর্টার। বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার ঢাকার বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। ১৫ দিনের যথাযথ কোয়ারেন্টিন শেষে তিনি ৫ এপ্রিল স্বেচ্ছায় অফিসে যোগ দেন। কিন্তু চার দিন অফিস করার পরই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে কাশি এবং শরীরে ব্যথা শুরু হলে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করা হয়। ১০ এপ্রিল আইইডিসিআর বাসা থেকে তার নমুনা সংগ্রহ করন। ১১ এপ্রিল রাতে তারা জানিয়ে দেয়, তিনি করোনা পজিটিভ।

বিবৃতিতে আরও  বলা হয়,  কোভিড-১৯ আক্রান্ত হলেও তিনি মানসিকভাবে চাঙা আছেন। প্রথম থেকেই তার কোনও শ্বাসকষ্ট ছিল না। জ্বর, গায়ে ব্যথাও কমে আসছে। তিনি শুরু থেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তিনি বাসায় আইসোলেশনে আছেন। এটিএন নিউজ কর্তৃপক্ষ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। ওই রিপোর্টার করোনা পজিটিভ নিশ্চিত হওয়ার পরই তার সঙ্গে কথা বলে যে তিন দিন অফিস করেছেন, সেই সময়ে তিনি কাদের সঙ্গে কাজ করেছেন, বা কাদের সঙ্গে মিশেছেন, তার তালিকা নেওয়া হয়। রিপোর্টিং, ক্যামেরাম্যান, প্রডিউসার, ডেস্ক মিলিয়ে মোট ২০ জন কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বিবৃতিতে মুন্নী সাহা বলেন, ‘একজন সহকর্মীর করোনা সংক্রমণের খবরে মন খারাপ হলেও এটিএন নিউজের কর্মীদের মনোবল চাঙা আছে। বাকি সবাই কাজ চালিয়ে যাচ্ছেন। করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে সর্বাত্মক লড়াই চলছে, সে লড়াইয়ে সাহসের সঙ্গেই এটিএন নিউজের কর্মীরা মাঠে আছেন এবং থাকবেন। আপনাদের সবার সহায়তা ও ভালোবাসা কামনা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন