• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

উখিয়ার ইয়াবা ডন আবছার মেম্বার ও নুরুল আলম গ্রেপ্তার, ১০০০০ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৯১৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক আবছার মেম্বার ও নুরুল আলম।

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে কক্সবাজারের উখিয়ার শীর্ষ দুই ইয়াবা ডন পালংখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যার নুরুল আবছার এবং কমিউনিটি পুলিশের নেতা নুরুল আমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার পিস ইয়াবা।

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে আবছার মেম্বারের নিজ বাড়ির সামনে ইয়াবা লেনদেনের সময় তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানে একটি ব্লাংক চেক ও একটি স্বাক্ষরকৃত ছয়লক্ষ টাকার ব্যাংক চেক, ০৩ টি এটিএম কার্ড, স্বাক্ষরকৃত ০২ টি ব্লাংক স্ট্যাম্প উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বালখালী পূর্বপাড়া এলাকার নুরুল আবছার চৌধুরীর বসতঘরের সামনে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপরোক্ত স্থানে পৌছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী (৩৫) এবং উপজেলা কমিউনিটি পুলিশের নেতা ও পালংখালী পূর্বপাড়া এলাকার বাসিন্দা নুরুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা, চেক ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই ইয়াবা ডনের স্বীকারোক্তির বরাত দিয়ে র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছে তারা। তাদের একটি বিশাল সিন্ডিকেটও রয়েছে। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রায়।

গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১৫ এর গণমাধ্যম শাখার এ কর্মকর্তা।

বাংলাদেশ সময় ০১৫৬ ঘণ্টা, ১৪ জুলাই ২০২০

আএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন