• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেছে কথিত যুবলীগ নেতা রমজান

নিজস্ব প্রতিদেক / ২০৬৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন ঈদগাঁও বাজারের ইজারাদার রমজান।

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের কলাতলী ‘ওয়ার্ল্ড বীচ রিসোর্ট’ এর একটি কক্ষে ইয়াবা ট্যাবলেট সেবনের সময় রমজানুল আলম (৪০) ওরফে রমজান সওদাগরকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় একটি ব্রান্ডের প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। ইয়াবা সেবনের কক্ষ ও প্রাইভেট কার তল্লাশী করে পাওয়া গেছে ৮০ পিচ ইয়াবা। আটক রমজান ঈদগাও ১নং ওয়ার্ড মাইজ পাড়া এলাকার মৃত আব্দুল গণির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি অপারেশন মাসুম খান ভয়েসওয়ার্ল্ডকে বলেন, কলাতলী ওয়ার্ল্ড বীচ রিসোর্ট এর দ্বিতীয় তলার একটি কক্ষে ইয়াবা ট্যাবলেট সেবনের পাশাপাশি পতিতা নিয়ে পুর্তি করছে; এমন সংবাদ পাওয়ার পর বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়টি টের পেয়ে পতিতাসহ কয়েকজন পালিয়ে যায়। অন্যরা পালিয়ে গেলেও ইয়াবা সেবনের সময় আটক হন রমজান। রমজানের দেহ তল্লাশী চালিয়ে প্রথমে ৩০ পিচ ইয়াবা পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তি মতে রিসোর্টের নিচে তার গাড়ি থেকে আরো ৫০ পিচ ইয়াবা পাওয়া যায়। পুলিশকে সে স্বীকার করেছে, রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘদিন ধরে চাকরি করার আড়ালে ইয়াবা ট্যাবলেট পাচারে জড়িত রয়েছে। ব্যক্তিগত গাড়িতে করে নিয়মিত ইয়াবা পাচার করেন তিনি।

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে রমজানের বিরুদ্ধে। এমনকি সম্প্রতি সময়ে ইয়াবার টাকায় সে কক্সবাজারের ঈদগাও বাজার প্রায় ৯৩ লাখ টাকায় ইজারাও নিয়েছে। আর.এন এন্টারপ্রাইজের নামে দিয়ে এই বাজার ইজারা নেন রমজান। কক্সবাজার যুবলীগের শীর্ষ পর্যায়ে কয়েকজনের নাম ব্যবহার করে আর.এন এন্টারপ্রাইজের আড়ালে ইয়াবার টাকায় বিভিন্ন ইজারাদারের কাজ করছে বলেও অভিযোগ রয়েছে এই রমজানের বিরুদ্ধে।

কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির বলেন, রমজান একজন ইয়াবা কারবারি। তার সাথে অনেকেই জড়িত রয়েছে। আটকের পর অনেক কিছু তথ্যও পাওয়া গেছে। রমজানের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে তাকে।

বাংলাদেশ সময় ১৬২৮ ঘণ্টা, ২৩ জুলাই ২০২০

আএম/আএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন