• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

আড়াই মাস পর খুলল আল-আকসা মসজিদ

নিজস্ব প্রতিদেক / ৬৪৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

দীর্ঘ আড়াই মাস বদ্ধের পর জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ খুলে দেয়া হয়েছে। আজ থেকে মসজিদটি খোলা থাকবে। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান এটি।

রোববার ফজর নামাজে প্রায় ৭০০ মুসল্লি একসঙ্গে নামাজ পড়েছেন বলে আল-আরাবিয়া ও আনাদোলু এজেন্সি জানিয়েছে। আড়াই মাস পর নামাজ ও দর্শনার্থীদের জন্য মসজিদটি খোলা হয়েছে।

এর আগে, করোনার সংক্রমণ ঠেকাতে মার্চের ১৫ তারিখ থেকে এ মসজিদ প্রাঙ্গণ ও এর সংশ্লিষ্ট বিভিন্ন আইকনিক স্থাপনায় প্রবেশ বন্ধ করে দেয়া হয়।

মসজিদের পরিচালক শায়খ উমর আল কিসওয়ানি আল-আরাবিয়াকে বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মসজিদুল আকসা আবার খুলে দেয়ার বিষয়টি আমাদের কাছে ঈদের মতোই আনন্দের বিষয়। ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে মসজিদের নিরাপত্তার বিষয়টি লক্ষ্য রাখা হবে বলেও জানান তিনি।

জেরুজালেমের মুসলমানরা সাধারণত প্রতিবছরই রমজান মাসের প্রতিদিন ও ঈদুল ফিতরের দিন আল-আকসা মসজিদ এবং এর সংলগ্ন ‘ডোম অব রক’ খ্যাত গম্বুজটি পরিদর্শন করতেন। মহামারীর কারণে মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান হিসেবে পরিচিত এ মসজিদটি বন্ধ থাকায় এ বছর সে সুযোগ ছিল না।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন