আরফাতুল মজিদ, কক্সবাজার
আমার জামাই পারভেজ গত একবছর আগে বিদেশ চলে যায়। তিনি বিদেশেই ছিল। গত ১৫ দিন আগে বিদেশ থেকে এসেছে। বিদেশ থাকা অবস্থায় বিদেশি নাম্বার থেকে আমাদের সাথে কথাও বলেছে। সোমবার (৫ জুলাই) রাত সাড়ে ৮ টায় মঠোফোনে এমন বক্তব্য ছিল কোটিপতি ‘ইয়াবা জামাই’র শ^শুর জাফর ওরফে জাফর মিস্ত্রির। জাফর কক্সবাজার শহরের ১০নং ওয়ার্ড পূর্ব মোহাজের পাড়া এলাকার বাসিন্দা। জাফরের বক্তব্যের সাথে কোনভাবে মিল পাওয়া যাচ্ছে না পারভেজের বিদেশ সফর। ইয়াবাসহ আটকের ঘটনায় কোটিপতি ‘ইয়াবা জামাই’ পারভেজ ছিল কারাগারে। অথচ শ^শুর জাফর ও স্ত্রী রোমা আক্তার বলছে পারভেজ বিদেশ ছিল।
বিদেশ নাকি কারাগার :
পারভেজ একজন চিহ্নিত ইয়াবা কারবারি। চলতি বছরের (২০২১ সাল) ১৮ জানুয়ারি বাঁশখালী থানাধীন রামদাস মুন্সির হাট এলাকা থেকে ২২ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ পারভেজকে আটক করে র্যাব-৭ এর সদস্যরা। এজাহারে রয়েছে মিজানুর রহমান পারভেজ। পিতা- রুহুল কাদের। ঠিকানাÑ ঈদমনির ঘোনা, চকরিয়া। এই সময় পারভেজের আরো তিনসহযোগি আটক হয়েছিল। তারা হলেন- চকরিয়া ঈদমনির ঘোনা এলাকার মৃত মোজ্জাফর আহমদের ছেলে আব্দুল আজিজ (৪২), চকরিয়া বেতুয়া বাজার এলাকার মৃত আবু তৈয়বের ছেলে নুরুল মান্নান (৬৫) ও মহেশখালী নলবিলা এলাকার জামাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩৪)। ২২ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ জব্দ করা হয়েছিল দুইটি মোটর সাইকেলও। চলতি বছরের জানুয়ারিতে পারভেজ বিপুল পরিমাণের ইয়াবাসহ আটক হলেও তার পরিবার বলছে সে বিদেশ ছিল। গত একবছর আগেই বিদেশ যায়। প্রশ্ন হলো- গত বছর চলমান করোনার মহামারিতে কিভাবে বিদেশ গিয়েছিল পারভেজ? কোটিপতি ‘ইয়াবা জামাই’র ইয়াবা কারবারের তথ্য গোপন করতেই কারাগারে যাওয়াকে বিদেশ গিয়েছিল বলেই ভয়েস ওয়ার্ল্ডকে বক্তব্য দেন জাফর মিস্ত্রি।
কোটিপতি ‘ইয়াবা জামাই’র পিতা কয়জন ?
জাফর মিস্ত্রির কোটিপতি ‘ইয়াবা জামাই’ পারভেজের আসল পিতা কে? কয়জন তার পিতা? বিভিন্ন জায়গায় পিতার নাম ব্যবহার করেছে একেকটি। ঠিকানাও ব্যবহার করা হয়েছে বিভিন্নভাবে।
র্যাব সূত্রে জানা গেছে- কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় ফেনী সদরে র্যাবের হাতে আটক হয়েছিল মো. পারভেজ উদ্দিন। ২০১৮ সালের ২৮ আগস্ট ৪৯ হাজার ১শত পিচ ইয়াবা নিয়ে আটক হন পারভেজ। ওই আটকের ঘটনায় পারভেজ তথ্য দিয়েছিল তার নাম মো. পারভেজ উদ্দিন। পিতা-আবু মিয়া। ঠিকানা-পূর্ব বড়ডেইল সিকদার পাড়া, চকরিয়া।
এরপর ফের ইয়াবাসহ কক্সবাজার সদর থানায় গ্রেফতার হন মো. পারভেজ উদ্দিন। ২০১৯ সালের ৪ ডিসেম্বর ১ হাজার ইয়াবাসহ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। সদর থানার ওই এজাহারে পারভেজের পিতার নাম উল্লেখ করা হয়েছে মোজাফ্ফর সিকদার। ঠিকানা উল্লেখ রয়েছে কক্সবাজার শহরের ১০নং ওয়ার্ড পূর্ব মোহাজের পাড়া। ইয়াবাসহ দুইবার আটকের ঘটনায় তার নাম প্রায় ঠিক থাকলেও ঠিকানা ও পিতার নাম ব্যবহার করা হয়েছে ভিন্নভাবে। দুই এজাহারে পিতার নাম ও ঠিকানা দুই ধরণের তথ্য দিয়েছে পারভেজ।
সর্বশেষ চলতি বছরের (২০২১ সাল) ১৮ জানুয়ারি বাঁশখালী থানাধীন রামদাস মুন্সির হাট এলাকা থেকে ২২ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ পারভেজকে আটক করে র্যাব-৭ এর সদস্যরা। কিন্তু এজাহারে রয়েছে মিজানুর রহমান পারভেজ। পিতা- রুহুল কাদের। ঠিকানাÑ ঈদমনির ঘোনা, চকরিয়া। আটকের পর নাম-ঠিকানার এই তথ্য দেন পারভেজ।
এজাহার বিশ্লেষন করে দেখা যায়- ইয়াবাসহ তিনবার তিন জায়গায় আটকের ঘটনায় পারভেজ তিনজন পিতার নাম ব্যবহার করেছে। ঠিকানাও ব্যবহার করেছে তিন জায়গার। এবং নাম ব্যবহার করা হয়েছে দুই ধরণের। আসলেই এই মাদক কারবারির পিতা কয়জন বা কে তার আসল বাবা; প্রশ্ল তৈরি হয়েছে খোদ পারভেজের পরিবারে। অনেকেই বলছে; হয়ত বিভিন্ন জায়গায় নাম ঠিকানা পরিবর্তন করা মাদক কারবারিদের একটি কৌশল। সহজেই পার পেতে তারা বিভিন্ন জায়গায় আসল তথ্য গোপন রেখেই বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে। এটি আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্যই কৌশল অবলম্বন করে মাত্র।
স্ত্রী ও শ^শুরের বক্তব্য :
কোটিপতি ‘ইয়াবা জামাই’র শ^শুর পূর্ব মোহাজের পাড়া এলাকার বাসিন্দা জাফর মিস্ত্রি। জাফর মিস্ত্রিরও বলতে পারছে না জামাই পারভেজের পিতার নাম কি। জানতে চাইলে জাফর মিস্ত্রি বলেন, আমার মনে নেই আমার বিয়াইন মানে পারভেজের পিতার নাম কি। ভুলে গিয়েছি আমি। কোনভাবে মনে করতে পারছি না। মারা গেছেত তাই মনে নেই। জাফর বলেন- আমার জামাই গত বছর বিদেশ গিয়েছিল। মাত্র ১৫ দিন আগে ফিরেছে। চলতি বছরের জানুয়ারিতে ইয়াবাসহ আটক হয়েছিল পারভেজ; এমন তথ্য দিলেই- কিছুটা থমকে যায় জাফর মিস্ত্রি। থমকে গিয়ে বলেন, বিদেশি নাম্বার থেকে আমাদের সাথে কথাও বলেছি।
পারভেজের স্ত্রী রোমা আক্তার মুঠোফোনে কয়েকদিন আগে জানিয়েছিল- তার জামাই পারভেজ গত বছর বিদেশ (কাতার) গিয়েছিল। সম্প্রতি সময়ে ফিরেছে। করোনাকালিন সময়ে কিভাবে বিদেশ যাওয়া-আসা করেছে জানতে চাইলে; তিনিও থমকে যান। তেমন কোন সুউত্তর দিতে পারেনি। পারভেজের বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি। শ^শুরের আসল নাম কি জানতে সোমবার (৫ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে রোমা আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন রিসিভ করলেও কোন কথা না বলেই সংযোগ বিচ্ছিন করেন।
কোটিপতি ‘জামাই’র ইয়াবা সিন্ডিকেট :
পারভেজ বেশ পুরানো ইয়াবা কারবারি। কক্সবাজার শহরের শীর্ষ কয়েকজন ইয়াবা কারবারির মধ্যে পারভেজ অন্যতম। তার রয়েছে বিশাল সিন্ডিকেট। এমনকি তার পরিবারের অনেকজন ইয়াবা কারবারে জড়িত রয়েছে। তারাও পারভেজের মতো ইয়াবাসহ আটকও হয়েছিল। এরমধ্যে ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন শিকলবাহা চৌমুহনী এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছিল র্যাব-৭ এর সদস্যরা। আটকরা হলেন- চকরিয়া বেতুয়া বাজার এলাকার আবু মুছার ছেলে মো. রমিন (২৩) ও মীর আহমেদের ছেলে মো. খোরশেদ আলম (১৯)। এসময় তাদের একটি মোটর সাইকেলও জব্দ করা হয়েছিল। এই আটক দুইজন পারভেজ সিন্ডিকেটের সদস্য ছিল। পারভেজের ইয়াবা পাচারকালে তারা আটক হয় চট্টগ্রাম। এমনকি রমিন ও খোরশেদ হল ইয়াবা কারবারি পারভেজের ঘনিষ্ট আত্মীয়। একটি সূত্রে জানা গেছে- পারভেজের মামাতো ভাই রুমিন ও খোরশেদ। তারা নিয়মিত পারভেজের ইয়াবা পাচার করত।
২০১৯ সালে ইয়াবাসহ সদর থানায় আটকের পর বেশ কয়েকমাস কারাগারে ছিল পারভেজ। জামিনে কারাগার থেকে বের হয়ে ফের শুরু করে ইয়াবা কারবার। সিন্ডিকেটের মাধ্যমে তার ইয়াবা কারবার চালিয়ে যায় সে। এমনকি কারাগার থেকে বের হয়ে নতুন একটি মালবাহী ট্রাকও কিনেন পারভেজ। যে ট্রাক নিয়ে ইয়াবা পাচারের সময় জব্দ হয়। এসময় আটক হন পারভেজ সিন্ডিকেটের দুইজন। ২০২০ সালের ২২ সেপ্টেম্বর র্যাব-৭ অভিযান চালিয়ে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে ৩৮ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছিল। জব্দ করা ওই ট্রাকের মালিক পারভেজ বলেও জানা গেছে। কারাগার থেকে বের হয়েই নতুন ট্রাকটি কিনেছিল পারভেজ। এসময় আটকরা হলেন- মুন্সিগঞ্জ জেলার বালিগাঁও মধ্যম বাসুদিয়া এলাকার মৃত আকরাম আলী খানের ছেলে মো. হাবিবুর রহমান (৬৩) এবং কক্সবাজার রামু উপজেলার ৯নং ওয়ার্ড করলিয়ামুরা এলাকার আব্দুর রহিমের ছেলে আরিফ উল্লাহ (১৯)। কক্সবাজার থেকে পারভেজের ইয়াবা নিয়ে ট্রাকে করে তারা ঢাকায় যাচ্ছিল বলে জানা গেছে।
এছাড়া পারভেজ সিন্ডিকেটে রয়েছে- চকরিয়া নিজ পানখালী এলাকার মৃত কবির আহমদের ছেলে রফিক (৪৬) ও রামু খুনিয়াপালংয়ের নবী হোসেনের স্ত্রী মর্জিনা বেগম। তারাও পারভেজের সাথে ইয়াবাসহ আটক হয়েছিল।
পারভেজের সাথে সরাসরি ইয়াবা কারবারে জড়িত রয়েছে চকরিয়া ঈদমনির ঘোনা এলাকার মৃত মোজ্জাফর আহমদের ছেলে আব্দুল আজিজ (৪২), চকরিয়া বেতুয়া বাজার এলাকার মৃত আবু তৈয়বের ছেলে নুরুল মান্নান (৬৫) ও মহেশখালী নলবিলা এলাকার জামাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩৪)। তারাও পারভেজের সাথে ইয়াবা নিয়ে আটক হয়েছিল। এরমধ্যে আব্দুল আজিজ ও নুরুল মান্নান পারভেজের ঘনিষ্ট আত্মীয় বলেও জানা গেছে।
যেভাবে কোটিপতি ‘ইয়াবা জামাই’ পারভেজ :
কক্সবাজার শহরের শীর্ষ কয়েকজন ইয়াবা কারবারির মধ্যে পারভেজ অন্যতম। ইয়াবার টাকায় কয়েক কোটি টাকার মালিক পারভেজ। এমন কোটিপতি ছেলে দেখে মেয়েও বিয়ে দেন জাফর মিস্ত্রি। পূর্ব মোহাজের পাড়া এলাকায় জনশ্রুতি রয়েছে কোটিপতি জামাই বলে। অনেকেই পারভেজকে কোটিপতি ‘ইয়াবা জামাই’ হিসেবে চেনেন। কক্সবাজার শহরে পারভেজের রয়েছে বিশাল সম্পদ। কলাতলী, মোহাজের পাড়া ও পেশাকার পাড়ায় রয়েছে জমিও। এসব জমিতে রয়েছে বহুতল ভবন। এসব বিষয় গুলো দেখাশুনা করেন শ^শুর জাফর মিস্ত্রি।
এলাকাবাসী বলছে- পারভেজের শ^শুর জাফর বর্তমানে বেকার। দীর্ঘদিন ধরে মিস্ত্রি কাজও করছে না। নেই কোন দৃশ্যমান ব্যবসা। এলাকায় একটি ছোট্ট দোকান রয়েছে। কিন্তু দুইতলা করে বাড়ি নির্মাণ করে যাচ্ছে জাফর। জাফরের ছেলেরও নেই কোন আয়। ইয়াবার টাকায় জামাই-শ^শুর মিলেই এলাকায় বহুতল ভবণ নির্মাণ করছে বলে জানা গেছে।