• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা : ১৬৪ ধারায় ইলিয়াসের জবানবন্দি

নিজস্ব প্রতিদেক / ৩১৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। ফাইল ছবি।

বিশেষ প্রতিবেদক

উখিয়ায় রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে ইলিয়াস নামে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার কোর্ট পুলিশের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা।

সেই কর্মকর্তা আরও জানান, শনিবার তিন দিনের রিমান্ড শেষে মোহাম্মদ ইলিয়াসকে আদালতে আনা হয়। পরে তিনি কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিনের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এর আগে রোববার (৩ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে-৫ এ অভিযান চালিয়ে ইলিয়াসকে আটক করে এপিবিএন।

উল্লেখ্য, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা করেন তার ছোট ভাই হাবিব উল্লাহ।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৬ থেকে মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে মোহম্মদ সেলিমকে (৩৩) ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করে। শনিবার ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে মুহিবুল্লাহ হত্যাকান্ডে জড়িত সন্দেহে জিয়াউর রহমান ও আব্দুস সালামকে গ্রেপ্তার করে ১৪ এপিবিএন। ওই দিন বিকেলে উখিয়া থানা পুলিশ শওকত উল্লাহ (২৩) নামে আরেকজনকে কুতুপালং ক্যাম্প থেকে গ্রেপ্তার করে। এ পর্যন্ত মুহিবুল্লা হত্যার ঘটনায় এপিবিএন চারজন এবং উখিয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন