• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

মুহিবুল্লাহ হত্যায় আটক দুইজনের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিদেক / ১৯২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। ছবি: ফাইল।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার দুইজনের সাতদিনের রিমান্ড আবেদন করেছে উখিয়া থানা পুলিশ। শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক চন্দন কুমার সরকার।

তিনি জানান, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেফতার দুইজনের সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। রোববার (৩ অক্টোবর) রিমান্ড আবেদনের শুনানি হতে পারে।
গ্রেফতাররা হলেন- মোহাম্মদ সলিম (৩৩) ও শওকত উল্লাহ (২৩)।

এর আগে শনিবার ভোররাতে তাদের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জিয়াউর রহমান ও আব্দুস সালামকে গ্রেফতার করা হয়। শুক্রবার (০১ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৬ থেকে মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহ লম্বা সেলিম নামে একজনকে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা করা হয়। যার বাদী নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ। যেখানে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

এর আগে বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে নিজ সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের অফিসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের অন্যতম নেতা হিসেবে পরিচিত মুহিবুল্লাহ। কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বিকেলে বাদ আসর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ এ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে লম্বাশিয়ায় নিজ বাড়ি সংলগ্ন কবরস্থানে মুহিবুল্লাহকে দাফন করা হয়।

সূত্র- ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন