চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া পৌরসভার নির্বাচনে বেসরকারীভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত বর্তমান মেয়র আলমগীর চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী ছিলেন জিয়াবুল হক।
সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটে নৌকা প্রতীকে মেয়র আলমগীর চৌধুরীর প্রাপ্ত ভোট ২১৪৬৬, তার নিকটতম প্রতিদ্বন্ধী নারিকেল গাছ প্রতিকের প্রার্থী জিয়াবুল হক পেয়েছেন ১০২২০ ভোট।
নির্বাচনে ১৮টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে ৪টা পর্যন্ত কোন ধরণের সহিংস ঘটনা ছাড়েই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ডে নুুরুচ শফি, ২নং ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ডে হানিফ ইসলাম, ৪নং ওয়ার্ডে জাফর আলম কালু, ৫ নং ওয়ার্ডে ফোরকানুল ইসলাম তিতু, ৬ নং ওয়ার্ডে আব্দু সালাম, ৭ নং ওয়ার্ডে নুরুল আমিন, ৮ নং ওয়ার্ডে মুজিবুল হক ও ৯নং ওয়ার্ডে বেলাল উদ্দিন।
অপরদিকে মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রাশেদা বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে ফারহানা ইয়াছমিন ফোরকান এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আনজুমান আরা বেগম।