• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ফের আত্মগোপনে কক্সবাজারের কোটিপতি ‘ইয়াবা জামাই’

নিজস্ব প্রতিদেক / ৬৭০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
কোটিপতি ইয়াবা জামাই পারভেজ ও শ্বশুর জাফর মিস্ত্রি। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

বিশেষ প্রতিবেদক

কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় ফেনী সদরে র‌্যাবের হাতে আটক হয়েছিল মো. পারভেজ উদ্দিন। ২০১৮ সালের ২৮ আগস্ট ৪৯ হাজার ১শত পিচ ইয়াবা নিয়ে আটক হয়ে কারাগারে যান তিনি। কারাগার থেকে বের হয়েও থেমে যায়নি তার ইয়াবা কারবার। বরং তার সাথে যোগ হয়েছে শ^শুর জাফর ও শালা রাসেল। জামাই-শ^শুর ও শালা মিলেই জমজমাটভাবে চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার। পারভেজ চকরিয়া উপজেলা পূব বড়ডেইলস্থ সিকদার পাড়া এলাকার আবু মিয়ার ছেলে। চকরিয়া বাসা হলেও পারভেজ থাকত কক্সবাজার শহরের ১০নং ওয়ার্ড পূর্ব মোহাজের পাড়ার শ^শুরের এলাকায়। মোহাজের পাড়ার জাফর মিস্ত্রি ওরফে জাফরের মেয়ে বিয়ে করে এই ইয়াবা কারবারি। এরপর থেকে ইয়াবা কারবারের গতি বেড়েছে তার।

অনুসন্ধানে জানা গেছে- পারভেজ উদ্দিন একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে। এসব মামলায় কারাগারেও ছিল র্দীঘদিন। কারাগার থেকে বের হলেও থেমে থাকেনি তার ব্যবসা। তার এসব ইয়াবা কারবারে যোগান দেন শ^শুর জাফর মিস্ত্রি ও শালা রাসেল। রাসেলের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি প্রস্তুতি ও হত্যা মামলাও রয়েছে। ঘরোয়াভাবে তাদের বর্তমান ব্যবসা ইয়াবা। এছাড়া তাদের সিন্ডিকেটে রয়েছে বেশ কয়েকজন সদস্যও। রয়েছে নারী ইয়াবা পাচারকারীও।

সূত্রে জানা গেছে- ২০১৮ সালের ২৮ আগস্ট কক্সবাজার থেকে রওনা হওয়া একটি সৌদিয়া পরিবহণ ফেনী সদরে তল্লাশি করে র‌্যাব-৭। তল্লাশিকালে ৪৯ হাজার ১শত পিচ ইয়াবা (মাদক) ট্যাবলেট জব্দ করা হয়। এসময় হাতেনাতে আটক হন মো. পারভেজসহ ছয়জন। পারভেজ সিন্ডিকেটটি বিশাল ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল ঢাকায়। ওই সময় আটক হন তারা। ইয়াবা জব্দের মামলার এজাহারে পারভেজের পিতার নাম উল্লেখ করা হয়েছে আবু মিয়া। ঠিকানা রয়েছে চকরিয়া উপজেলার পূব বড়ডেইল সিকদার পাড়া। ওই ইয়াবা জব্দের ঘটনায় দীর্ঘ ১ বছর কারাগারে ছিল পারভেজ। একবছর পর কারাগার থেকে বের হয়ে ফের চালিয়ে যায় ইয়াবা কারবার। শ^শুর জাফরের সাথে মিলেমিশেই শুরু করে নতুন করে ইয়াবা ব্যবসা। তবে বেশি দিন করতে পারেনি। ফের ইয়াবাসহ কক্সবাজার সদর থানায় গ্রেফতার হন মো. পারভেজ উদ্দিন। ২০১৯ সালের ৪ ডিসেম্বর ১ হাজার ইয়াবাসহ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। সদর থানার ওই এজাহারে পারভেজের পিতার নাম উল্লেখ করা হয়েছে মোজাফ্ফর সিকদার। ঠিকানা উল্লেখ রয়েছে কক্সবাজার শহরের ১০নং ওয়ার্ড পূর্ব মোহাজের পাড়া। ইয়াবাসহ দুইবার আটকের ঘটনায় তার নাম ঠিক থাকলেও ঠিকানা ও পিতার নাম ব্যবহার করা হয়েছে ভিন্নভাবে। দুই এজাহারে পিতার নাম ও ঠিকানা দুই ধরণের তথ্য দিয়েছে পারভেজ।

পারভেজের শ^শুর এলাকার সূত্রে জানা গেছে- কক্সবাজার শহরের কলাতলী দক্ষিণ আদর্শ গ্রাম এলাকায় পারভেজের একটি দুইতলা আলিশান বাড়ি রয়েছে। কারেন্ট মিস্ত্রি আমিনের বাসার সামনে ইয়াবা কারবারি পারভেজের এই দুইতলা বাড়ি। যেখানে প্রায় সময় আত্মগোপনে থাকেন। ওখানে বাড়ি থাকার পরও শ^শুরের এলাকা মোহাজের পাড়ায় নতুন করে নির্মাণ করেন আরেকটি ভবন।

এলাকাবাসী বলছে- পারভেজের শ^শুর জাফর বর্তমানে বেকার। দীর্ঘদিন ধরে মিস্ত্রি কাজও করছে না। নেই কোন দৃশ্যমান ব্যবসা। কিন্তু দুইতলা করে বাড়ি নির্মাণ করে যাচ্ছে জাফর। জাফরের ছেলেরও নেই কোন আয়। ছেলে রাসেল একজন চিহ্নিত অপরাধী। রয়েছে হত্যা, ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র মামলা। দৃশ্যমান কোন আয় না থাকলেও বর্তমানে বহুতল ভবন নির্মাণ করে যাচ্ছে। যা বর্তমানে চলমান রয়েছে। শ^শুরের পাশে জমি কিনেছে জামাই পারভেজ। সেই জমিতেও ভবণ নির্মাণ করেছে পারভেজ। ইয়াবার টাকায় জামাই-শ^শুর মিলেই এলাকায় বহুতল ভবণ নির্মাণ করছে বলে জানা গেছে।

মোহাজের পাড়ার এক বাসিন্দা বলেন- এলাকার সবাই অবগত আছে জাফর, তার জামাই পারভেজ ও জাফরের ছেলে রাসেল ইয়াবা কারবারে জড়িত। প্রায় ১০ মাস হচ্ছে পারভেজ কারাগার থেকে বের হয়েছে। বের হয়ে প্রায় সময় মোহাজের পাড়া এলাকায় আসে। তার ভবন ও শ^শুরের ভবন গুলো দেখাশুনা করে। তবে কৌশলে অবস্থান করে এলাকায়। কাউকে বুঝতে দেয় না। কিন্তু তার ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে। তাদের এই ইয়াবার টাকায় এলাকায় তারা রাজত্ব চালাচ্ছে নিয়মিত। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারছে না। মাদকের টাকার গরমে প্রকাশ্যে মানুষকে হুমকি দেয়। এমনকি পারভেজকে কোটিপতি জামাই বলেও এলাকায় প্রচার করা হয়।

দক্ষিণ আদর্শগ্রাম পারভেজের বাড়ির পাশের একব্যক্তি জানান, এই দুইতলা বাড়িতে পারভেজকে তেমন দেখা যায় না। মাসে একবার দেখলে বাকি সময় আর দেখা যায় না। খুব কৌশলে আদর্শগ্রাম এলাকায় ঢুকে বাড়িতে অবস্থান করে। এই বাড়িটি তার আত্মগোপনের জায়গা। এই এলাকায়ও সে একজন চিহ্নিত মাদক কারবারি। তার রয়েছে একটি সিন্ডিকেটে। যেখানে নারীও রয়েছে। পারভেজসহ তার শ^শুর ও শালা মিলে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে বলে এই আদর্শগ্রামেও জনশ্রুতি রয়েছে। তার সাথে এলাকার কারো আড্ডা বা মিল নেই। আদর্শগ্রামের বাড়িটি সে আত্মগোপনের জন্য ব্যবহার করে।

খোঁজ নিয়ে জানা গেছে, পারভেজের সিন্ডিকেটটি বিশাল। দীর্ঘদিন ধরে তারা মাদক কারবারে জড়িয়ে রয়েছে। এরমধ্যে রয়েছে চকরিয়া নিজ পানখালী এলাকার মৃত কবির আহমদের ছেলে রফিক (৪৬) ও রামু খুনিয়াপালংয়ের নবী হোসেনের স্ত্রী মর্জিনা বেগম। তাদের বিরুদ্ধে রয়েছে মাদক আইনে মামলা। পারভেজ সিন্ডিকেটের এই দুই সদস্যও ইয়াবাসহ আটক হয়েছিল র‌্যাবের হাতে। কিন্তু আটক হয়নি পারভেজের শ^শুর জাফর ও শালা রাসেল। জেল থেকে বের হয়ে শ^শুর ও শালার মাধ্যমে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এমনকি পারভেজ নিজেকে আড়ালে রেখে চালাচ্ছে মাদক ব্যবসা। প্রশাসনের চোখ ফাঁকি দিতে প্রায় সময় চকরিয়ায় অবস্থান করে পারভেজ।

পারভেজের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার স্ত্রী ফোন রিসিভ করেন। স্ত্রী বলেন- আমরা এখন চকরিয়ায় থাকি। আদর্শগ্রামের বাড়িটি ভাড়া দেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা গেছে পারভেজ স্ত্রী নিয়ে কক্সবাজার শহরে একটি ভাড়া বাসায় থাকে।

তবে তার স্ত্রী দাবি করেন, পারভেজ দীর্ঘদিন বিদেশ (কাতার) ছিল। গত বছরও করোনার সময় বিদেশ গিয়েছিল। করোনার সময় বিদেশ কেমনে গিয়েছিল জানতে চাইলে- তেমন কোন উত্তর দিতে পারেনি সে।

খবর নিয়ে জানা গেছে- গতবছর করোনার সময় সে কারাগারে ছিল। গত ১০ মাস আগে কারাগার থেকে বের হয়ে বর্তমানে চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার। থেমে নেই তার শ^শুর ও শালার মাদক ব্যবসাও। এমনকি কারাগারে থাকা অবস্থায় শালা ও শ^শুরের মাধ্যমে ইয়াবা কারবারও করেছিল বলে জানা গেছে। কারাগারে তাকে দেখতে গেলে শ^শুর ও শালার মাধ্যমে ইয়াবা পাচার এবং লেনদেনের ছঁকও আঁকে বলে একটি সূত্রে জানা গেছে।

এবিষয়ে জাফর মিস্ত্রি বলেন, আমি কোন ইয়াবা কারবারে জড়িত নেই। রাজ মিস্ত্রি কাজ করে সংসার চালায়। আমার মেয়ের জামাই পারভেজ জড়িত কিনা সে ভালো জানবে। যদি জড়িত না থাকে; তাহলে ধরা কেমনে খায়ছে। তার বিষয়ে আমি কেমনে জানবো। তবে মামলা খেয়ে ২০২০ সালের দিকে বিদেশ চলে যায়। কিছুদিন আগে বিদেশ থেকে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন