• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় ট্রাক্টরে চাপা পড়ে বড় ভাই নিহত, আহত ছোট ভাই

নিজস্ব প্রতিদেক / ৩১৭ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৫ জুন, ২০২১

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ট্রাক্টর গাড়ির নিচে চাপা পড়ে মোহাম্মদ জাহেদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় তার ছোট ভাই মোহাম্মদ তৌহিদ (১৮) গুরুতর আহত হয়। শনিবার (৫ জুন) সকাল ৬টার দিকে চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা রাবার ড্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত দুই ভাই ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। আহত তৌহিদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিরিঙ্গা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মীর কাশেম জানান, ‘সকালে ট্রাক্টরে ছড়ে দুই ভাইসহ ৪জন মিলে জমি চাষ দিতে যাচ্ছিলেন। এসময় বৃষ্টির কারণে পিচ্ছিল হওয়া সড়কে ট্যাক্টর উল্টে যায়। চালক ও অপর একজন লাফ দিয়ে বেঁচে গেলেও দুই ভাই জাহেদ ও তৌহিদ ট্রাক্টরের নিচে চাপা পড়ে। তৌহিদকে স্থানীয় লোকজন উদ্ধার করলেও জাহেদ ঘটনাস্থলে মারা যায়।’

চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাহেদ নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন